বিজেপি নেতার বাড়ির বাইরে বিস্ফোরণ, গ্রেনেড হামলার আশঙ্কা
Connect with us

দুর্ঘটনা

বিজেপি নেতার বাড়ির বাইরে বিস্ফোরণ, গ্রেনেড হামলার আশঙ্কা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের জলন্ধরে বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ির বাইরে গভীর রাতে ঘটে গেল রহস্যজনক বিস্ফোরণ। সোমবার রাত প্রায় ১টা নাগাদ ওই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়দের দাবি, এটি একটি গ্রেনেড হামলা হতে পারে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের দল।

ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়া, সংবাদ সংস্থা এএনআইকে জানান, ‘‘রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। প্রথমে বজ্রপাত ভেবেছিলাম। পরে জানতে পারি, আমার বাড়ির বাইরে বিস্ফোরণ হয়েছে। সঙ্গে সঙ্গে দেহরক্ষীকে থানায় পাঠাই।’’

আরও পড়ুনঃমুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও, চাকরিতে যাবেন না ‘যোগ্য’ চাকরিহারারা

এদিকে জলন্ধরের ডেপুটি পুলিশ কমিশনার মনপ্রীত সিংহ বলেন, বিস্ফোরণের প্রকৃতি স্পষ্ট নয়। তাঁর কথায়, “এটি আদৌ গ্রেনেড হামলা কিনা, তা এখনই বলা যাচ্ছে না। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরেই সঠিকভাবে বলা যাবে।” জলন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর জানান, ‘‘রাতেই খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী। ফরেনসিক দলও তদন্তে নেমেছে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি।’’

Advertisement
ads

পুলিশ সূত্রের খবর, ঘটনার কারণ জানতে প্রাথমিকভাবে সন্ত্রাসবাদী সংযোগসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিস্ফোরণে কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত নেই। তবু রাজনৈতিক মহলে এই ঘটনার জেরে উদ্বেগ ছড়িয়েছে।