করোনা প্রতিরোধে ভারতের পাশে ইউরোপীয় ইউনিয়ন
Connect with us

দেশ

করোনা প্রতিরোধে ভারতের পাশে ইউরোপীয় ইউনিয়ন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৮ মে :  মারণ করোনা (Corona Virus) সংকটের মোকাবিকায় বিশ্বের পাশে দাঁড়িয়েছিল ভারত। বিশ্বের বিভিন্ন দেশে টিকা থেকে শুরু করে ওষুধের জোগান দিয়েছে নয়াদিল্লি। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ উলটো।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। এই সংকট কালে ভারতের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (EU)। সূত্রের খবর, করোনা মোকাবিলায় এবার ভারতকে ২ লক্ষ ৫০ হাজার  ইউরোর আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নের ব্যাংক ‘European Investment Bank’ (EIB)। জানা গিয়েছে, অনুদানের এই টাকা Unicef Luxembourg, Red Cross International & Malteser International নামের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ভারতে করোনা মোকাবিলায় ব্যবহার করা হবে। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে কোভিড মোকাবিলায় ফোনে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। দু’জনের মধ্যে করোনা মোকাবিলায় একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া কথা হয় ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ করা যায় তা নিয়েও। শুধু তাই নয়, ভারতের বর্তমান করোনা পরিস্থিতি নিয়েই দু’জনে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

Continue Reading
Advertisement