মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এমকে স্ট্যালিন
Connect with us

দেশ

মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এমকে স্ট্যালিন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৭ মে :  শুক্রবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মুথুভেল করুণানিধি স্ট্যালিন ওরফে এমকে স্ট্যালিন। এদিন রাজভবনে স্ট্যালিনকে শপথগ্রহণ পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত।

পাশাপাশি এবারই প্রথম তামিলনাড়ু বিধানসভায় একসারিতে দেখা যাবে স্ট্যালিন, গাঁধী এবং নেহরুকে। এমনটা শুনলে আশ্চর্য হওয়ার কথা। কিন্তু না, ইতিহাসের পাতায় নয়, তাঁদের সমনামী তিন রাজনীতিককে শাসকদলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন শাসক জোসেফ স্ট্যালিনের নামে ছেলের নাম রাখেন এম করুণানিধি। নামের জন্য ছোটবেলায় স্কুলে ভর্তি হতে সমস্যার মুখে পড়তে হয়েছিল স্ট্যালিনকে। অন্যদিকে নতুন মন্ত্রিসভায় পুরমন্ত্রী হিসেবে ডিএমকে নেতা কেএন নেহরুকে মনোনিত করেছেন নতুন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। বস্ত্র, খাদি এবং গ্রাম শিল্প বিভাগের জন্য বেছে নিয়েছেন আর গাঁধীকে। কেএন নেহরু তিরুচি থেকে জয়ী হয়েছেন। তাঁর বাবা ছিলেন কংগ্রেস সদস্য। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নামে ছেলের নামকরণ করেন তিনি। ছয়ের দশকে ডিএমকে-তে নাম লেখান তাঁরা। ১৯৮৯ সালে প্রথম বিধায়ক হন তিনি। উল্লেখ্য সম্প্রতি বিধানসভা নির্বাচন মিটিছে তামিলনাড়ুতে। তাতে বিপুল ভোটে জয়ী হয়েছেন দ্রাবিড় মুন্নেটা কাজগম (ডিএমকে) দলের নেতা মুথুভেল করুণানিধি স্ট্যালিন ওরফে এমকে স্ট্যালিন। নিজের মন্ত্রিসভার জন্য যে দু’জনকে বেছেছেন তিনি, তাঁদের পদবীই গাঁধী এবং নেহরু। এদিন স্ট্যালিনের সঙ্গে শপথ নেন ১৪ জন ক্যাবিনেট মন্ত্রীও।

Continue Reading
Advertisement