ভাইরাল খবর
বিনামূল্যে লেনদেনের দিন শেষ, SBI গ্রাহকদের জন্য খারাপ খবর
ডিজিটাল ডেস্কঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India – SBI) গ্রাহকদের জন্য বড় খবর। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আইএমপিএস (IMPS – Immediate Payment Service) লেনদেনে (transaction) নতুন চার্জ (service charge) কার্যকর হচ্ছে। এতদিন নেট ব্যাঙ্কিং (net banking) বা YONO অ্যাপের মাধ্যমে বড় অঙ্কের টাকা পাঠানো বিনামূল্যে হলেও, এবার থেকে নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে গেলেই গুনতে হবে মাশুল।
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ২৫ হাজার টাকার নিচে অনলাইন আইএমপিএস লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে ২৫ হাজার টাকার বেশি টাকা পাঠালে সার্ভিস চার্জ লাগবে।
-
২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা: ২ টাকা + GST
-
১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা: ৬ টাকা + GST
-
২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা: ১০ টাকা + GST
অন্যদিকে, ব্যাঙ্ক শাখা (branch) থেকে আইএমপিএস করলে খরচ আরও বেশি।
-
১ হাজার টাকা পর্যন্ত: বিনামূল্যে
-
১ হাজার থেকে ১ লক্ষ টাকা: ৪ টাকা + GST
-
১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা: ১২ টাকা
-
২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা: ২০ টাকা + GST
তবে DSP, PMSP ও CGSP স্যালারি অ্যাকাউন্ট (salary account) গ্রাহকরা এই চার্জের বাইরে থাকবেন। ব্যাঙ্কের মতে, ডিজিটাল ব্যাঙ্কিংয়ে (digital banking) শৃঙ্খলা আনতেই এই সিদ্ধান্ত।
