সিঙ্গুরে মোদির কর্মসূচি, বাংলায় বার্তা দিয়ে কী ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী?
Connect with us

ভাইরাল খবর

সিঙ্গুরে মোদির কর্মসূচি, বাংলায় বার্তা দিয়ে কী ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলায় দু’দিনের সফরে রবিবার হুগলির সিঙ্গুরে (Singur, Hooghly) পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের (Development Projects) উদ্বোধন, শিলান্যাস ও ফ্ল্যাগ-অফ করবেন। বিধানসভা নির্বাচনের (Assembly Election) কয়েক মাস আগে এই কর্মসূচিকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

সিঙ্গুরে যাওয়ার আগেই এক্স হ্যান্ডেলে (X Handle) বাংলায় বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “আমাদের সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নযাত্রায় গতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ।” সেই বার্তাতেই উল্লেখ করা হয় বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম (Extended Port Gate System), ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল (IWT Terminal), রোড ওভার ব্রিজ (Road Over Bridge), কলকাতার ইলেকট্রিক ক্যাটামারান (Electric Catamaran), নতুন রেললাইন ও অমৃত ভারত ট্রেন (Amrit Bharat Train) চালুর কথা।

রবিবার প্রায় ৮৩০ কোটিরও বেশি ব্যয়ে একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বলাগড়ে প্রায় ৯০০ একর জুড়ে আধুনিক কার্গো হ্যান্ডলিং টার্মিনাল (Cargo Handling Terminal) গড়ে তোলা হবে, যার বার্ষিক ক্ষমতা ২.৭ মিলিয়ন টন (MTPA)। এর ফলে শহরের যানজট, দূষণ কমবে এবং লজিস্টিকস (Logistics) ব্যবস্থায় গতি আসবে।

কলকাতায় চালু হতে চলা ৫০ আসনের হাইব্রিড ইলেকট্রিক ক্যাটামারান হুগলি নদীতে (Hooghly River) পরিবেশবান্ধব নদী পরিবহণে নতুন দিশা দেখাবে। পাশাপাশি জয়রামবাটি–বরগোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইন চালু হলে বাঁকুড়া জেলার (Bankura District) রেল যোগাযোগ আরও মজবুত হবে।

Advertisement
ads

এছাড়াও তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন—হাওড়া–আনন্দ বিহার, শিয়ালদহ–বারাণসী এবং সাঁতরাগাছি–তাম্বরম—ফ্ল্যাগ-অফ করবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে ভোটের বাংলায় সিঙ্গুর থেকেই উন্নয়ন ও রাজনৈতিক বার্তা দিলেন নরেন্দ্র মোদি।

Continue Reading
Advertisement