ভাইরাল খবর
লোন নিতে চাইছেন? সুখবর! SBI সুদের হার কমাতেই হোম ও গাড়ির লোন আরও সস্তা
ডিজিটাল ডেস্ক: বাড়ি ও গাড়ির ঋণ (Home Loan, Car Loan) নিতে আগ্রহীদের জন্য বড় সুখবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India–RBI) রেপো রেট (Repo Rate) কমানোর সিদ্ধান্তের পর গ্রাহকদের স্বস্তি দিতে সুদের হার (Lending Rate) সর্বোচ্চ ২৫ বেসিস পয়েন্ট (Basis Points–BPS) পর্যন্ত কমানোর ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India–SBI)। এই সিদ্ধান্তে নতুন ও পুরোনো—উভয় ধরনের ঋণগ্রহীতার মাসিক কিস্তি (EMI) কমবে।
এসবিআই জানিয়েছে, এক্সটার্নাল বেঞ্চমার্ক-লিঙ্কড লেন্ডিং রেট (External Benchmark Linked Lending Rate–EBLR) ৮.১৫ শতাংশ থেকে কমে হয়েছে ৭.৯০ শতাংশ। অর্থাৎ ২৫ বেসিস পয়েন্ট হ্রাস। পাশাপাশি মার্জিনাল কস্ট অফ ফান্ডস-বেসড লেন্ডিং রেট (Marginal Cost of Funds based Lending Rate–MCLR) বিভিন্ন মেয়াদে ৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এক বছরের মেয়াদি এমসিএলআর (One-Year MCLR) দাঁড়িয়েছে ৮.৭৫ শতাংশ। বেস রেট (Base Rate) কমে হয়েছে ৯.৯০ শতাংশ, যা আগের থেকে ১০ বেসিস পয়েন্ট কম।
ফিক্সড ডিপোজিটেও (Fixed Deposit–FD) সংশোধন এনেছে এসবিআই। দুই থেকে তিন বছরের এফডির সুদ ৬.৬০ শতাংশ থেকে কমিয়ে ৬.৪০ শতাংশ করা হয়েছে। এছাড়াও ৪৪৪ দিনের স্পেশাল এফডি (Special FD–444 Days)-র সুদ ৬.৬০ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৪৫ শতাংশ।
এই সংশোধনের ফলে হোম লোন, গাড়ির লোন ও ব্যক্তিগত ঋণের (Personal Loan) গ্রাহকদের EMI কমবে। একইসঙ্গে MSME ও কর্পোরেট গ্রাহকদের ঋণের খরচ (Cost of Funds) কমে ব্যবসার কার্যকরী মূলধন (Working Capital) ব্যয় হ্রাস পাবে।
নতুন এসবিআই সুদের হার (SBI New Lending Rates)
- SBI EBLR: ৭.৯০% (২৫ bps কম)
- SBI MCLR: ৮.৭০% (৫ bps কম)
- One-Year MCLR: ৮.৭৫% (৫ bps কম)
- Base Rate: ৯.৯০% (১০ bps কম)
- FD Rate (2–3 Years): ৬.৪০% (৫ bps কম)
সংস্থা জানিয়েছে, এই সংশোধন কার্যকর হবে ১৫ ডিসেম্বর, ২০২৫ থেকে।
কেন এই সংশোধন গুরুত্বপূর্ণ?
- নতুন ঋণগ্রহীতাদের ঋণ আরও সস্তা হবে
- পুরোনো ঋণগ্রহীতাদের, বিশেষত EBLR বা MCLR-লিঙ্কড ঋণের ইএমআই কমবে
- কর্পোরেট সেক্টরে ঋণের ব্যয় কমে অর্থনৈতিক কর্মকাঠামোয় ইতিবাচক প্রভাব পড়বে
- আার্থিক ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর RBI রেপো রেট ৫.২৫ শতাংশে নামিয়েছে, যা চলতি বছরে চতুর্থবার সুদ কমানো। RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মুদ্রাস্ফীতির পরিস্থিতি (Inflation Outlook) নিয়ন্ত্রণে থাকায় সুদ কমানোর সুযোগ তৈরি হয়েছে। এসবিআইয়ের সম্পদ ও দায় ব্যবস্থাপনা কমিটি (ALCO) জানিয়েছে, ভবিষ্যতেও বাজার পরিস্থিতি অনুযায়ী সুদের হার পর্যালোচনা করা হবে।


