রক্তাক্ত অবস্থায় উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, খুনে জড়িয়ে রাজনীতির ছায়া?
Connect with us

খুন

রক্তাক্ত অবস্থায় উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, খুনে জড়িয়ে রাজনীতির ছায়া?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুর (Narendrapur) থানা এলাকার নোনা জয়কৃষ্ণপুর (Nona Jaykrishnapur) থেকে উদ্ধার হল এক রক্তাক্ত দেহ (Bloodied Body)। মৃতের নাম সন্দীপ নাড়ু (Sandip Naru), বয়স আনুমানিক ৩৫, পেশায় গাড়ি চালক হলেও এলাকার পরিচিত তৃণমূল কর্মী (TMC Worker) ছিলেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুন নাকি জমিজমা সংক্রান্ত বিরোধ? উঠছে একাধিক প্রশ্ন।

রাতের অন্ধকারে রাস্তার পাশে ঝোপের ধারে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা দেহ প্রথম দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সন্দীপের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁকে অন্য কোথাও খুন করে পরে দেহ ফেলে রাখা হয়েছে ঝোপের ধারে।

আরও পড়ুনঃ শিক্ষকের মুখোশে তৃণমূল নেতা! সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার বীরনগরের নেতা

পরিবার সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সক্রিয় কর্মী হওয়ার পাশাপাশি সন্দীপ নাড়ু স্থানীয়ভাবে প্রোমোটিং ব্যবসার (Promoting Business) সঙ্গেও যুক্ত ছিলেন। কিছুদিন আগেই একটি জমি নিয়ে বিবাদে জড়িয়েছিলেন বলেও জানা যাচ্ছে। সেই বিবাদই কি প্রাণ কেড়ে নিল? নাকি রাজনৈতিক শত্রুতা? তদন্তকারীরা আপাতত দু’দিককেই গুরুত্ব দিয়ে দেখছেন।

Advertisement
ads

নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police) জানিয়েছে, এখনও পর্যন্ত মৃতের পরিবারের পক্ষ থেকে কেউ নির্দিষ্ট কোনও ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেননি। তবে এটি নিছক দুর্ঘটনা নয় বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এই ঘটনার পেছনে রয়েছে বড় কোনও ষড়যন্ত্র (Conspiracy)। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং সন্দীপের মোবাইল কল ডেটা খতিয়ে দেখে দ্রুত তদন্ত এগনো হবে।

Continue Reading
Advertisement