বিশ্বের খবর
কারাকাসে উত্তেজনা! মাদুরো গ্রেফতারির পর প্রেসিডেন্সিয়াল প্যালেসে গোলাগুলি-বোমা
ডিজিটাল ডেস্কঃ ভেনেজুয়েলার (Venezuela) রাজধানী কারাকাসে (Caracas) ফের অশান্তি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) গ্রেফতারির পর সোমবার রাত সাড়ে আটটা নাগাদ প্যালেসের সামনে আচমকা গুলি ও বোমার শব্দ শোনা যায়। আকাশ থেকে বিমান (aircraft) থেকেও বোমা ফেলা হয়। ট্রেসার রাউন্ডের আলো ছাদের ওপর ছুটে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Caracas firefight) ছড়িয়ে পড়েছে।
গত ৩ জানুয়ারি মাদুরোকে মার্কিন ডেল্টা বাহিনী আটক করলে দেশে নেতৃত্ব সংকট তৈরি হয়। সুপ্রিম কোর্ট (SC of Venezuela) অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ৯০ দিনের জন্য ডেলসি রদ্রিগেজকে (Delcy Rodríguez) দায়িত্ব দেয়। তাঁর সংলাপের সম্ভাবনা ও মার্কিন আগ্রাস্য নিন্দার দ্বৈত সুর চাভেসপন্থীদের ক্ষুব্ধ করেছে।
স্থানীয় সূত্র জানায়, রাশিয়ান Su-35 যুদ্ধবিমান (Su-35 scramble Venezuela) ও F-16 বিমানগুলো সতর্ক অবস্থায় উঠে যায়। সেনা প্রেসিডেন্সিয়াল প্যালেস ঘিরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। সোশ্যাল মিডিয়ায় ২০ মিনিট গোলাগুলির ভিডিও ছড়িয়ে পড়লেও সরকারি পক্ষ থেকে হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন দূতাবাস নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে এবং FAA আকাশসীমা নিষিদ্ধ করেছে।
কারাকাসে উত্তেজনা এখনো টানটান। অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্মানজনক সম্পর্ক চাইলেও সেনা মোতায়েন পরিস্থিতিকে আরও জটিল করেছে।


