বিশ্বের খবর
যুদ্ধের মাঝেই উত্তরসূরি নির্বাচন করলো তেহরান! ইরানের পরবর্তী আয়াতুল্লাহ হলেন আলিরেজা আরাফি
ডিজিটাল ডেস্কঃ ইরান-ইজরায়েল সংঘাতের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা (Supreme Leader) আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের প্রয়াণের পর অন্তর্বর্তীকালীন নেতৃত্বের নাম ঘোষণা করল তেহরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে খামেনেই নিহত হওয়ার খবর স্বীকার করে নিয়েছে ইরান সরকার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আপাতত আলিরেজা আরাফিকে (Alireza Arafi) অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সূত্র মারফত জানা গেছে, আলিরেজা আরাফিকে অস্থায়ী নেতৃত্ব পরিষদের ‘জুরিস্ট মেম্বার’ (Jurist Member) বা আইন বিশেষজ্ঞ সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তী স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দেশের প্রশাসনিক ও ধর্মীয় নীতি নির্ধারণের দায়িত্ব পালন করবেন। শনিবার গভীর রাতে ডোনাল্ড ট্রাম্প খামেনেই-এর মৃত্যুর দাবি করার পর রবিবার সকালেই তা নিশ্চিত করে ইরান।
এই মর্মান্তিক ঘটনার পর তেহরান সাফ জানিয়েছে যে, সর্বোচ্চ নেতার এই আত্মত্যাগ বিফলে যাবে না এবং তারা এই হামলার পালটা আঘাত (Retaliation) হানবে। অন্যদিকে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতির পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে কড়া হুঁশিয়ারি (Warning) দিয়েছেন। বর্তমানে আলিরেজা আরাফির নেতৃত্বে ইরান তার পরবর্তী সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ কী নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।
