ভাইরাল খবর
ঘুমের ওষুধ খেয়ে তামান্নার মা আশঙ্কাজনক, কালীগঞ্জ থেকে কলকাতায় স্থানান্তর
ডিজিটাল ডেস্কঃ কালীগঞ্জে নির্বাচনী হিংসায় নিহত নাবালিকা তামান্না খাতুনের (Minor Girl Tamanna Khatun) মায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক (Tamanna’s Mother in Serious Condition)। অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করার পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কালীগঞ্জ থেকে কলকাতায় আনা হচ্ছে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন সাবিনা ইয়াসমিন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩০ ডিসেম্বর দীর্ঘদিনের মানসিক চাপ (mental stress), ভয় ও হতাশার জেরে সাবিনা ইয়াসমিন অতিরিক্ত ঘুমের ওষুধ (sleeping pills overdose) খেয়ে ফেলেন। প্রথমে তাঁকে পলাশী স্বাস্থ্যকেন্দ্রে, পরে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসা শেষ না করেই পুলিশের (police pressure) চাপে তাঁকে হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হয়েছিল। বাড়ি ফেরার পরই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
এরপর সরকারি হাসপাতালে আর ভরসা না থাকায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় পরিবার। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৌলালির একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়েছে, অবস্থাও অত্যন্ত সঙ্কটজনক (critical condition)।
উল্লেখ্য, গত ২৩ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের (Kaliganj By-poll) ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় তামান্নার। সেই ঘটনার পর থেকেই আতঙ্ক ও হুমকির মধ্যে দিন কাটাচ্ছিল গোটা পরিবার। এখনও ১৪ জন অভিযুক্ত অধরা বলে অভিযোগ। মেয়ের খুনিরা শাস্তি পাবে কি না, এই ভয়েই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তামান্নার মা।
