ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা সুপ্রিম কোর্টের, তবুও পিছু হটতে নারাজ প্রেসিডেন্ট
Connect with us

বিশ্বের খবর

ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা সুপ্রিম কোর্টের, তবুও পিছু হটতে নারাজ প্রেসিডেন্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মার্কিন সুপ্রিম কোর্টের (Supreme Court) কড়া নির্দেশের পরেও নিজের অবস্থানে অনড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারই সেদেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, জরুরি অবস্থার দোহাই দিয়ে অনুমতি ছাড়া একক সিদ্ধান্তে আমদানির ওপর শুল্ক (Tariff) চাপানো সম্পূর্ণ বেআইনি (Illegal) ও ক্ষমতার অপব্যবহার। কিন্তু রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ট্রাম্প বিশ্বব্যাপী ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করেছেন।

নিজের সমাজমাধ্যম (Social Media) প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প দাবি করেছেন, ওভাল অফিস থেকে এই নতুন চুক্তিতে স্বাক্ষর করা তাঁর কাছে অত্যন্ত সম্মানের। তবে এই শুল্ক যুদ্ধে ভারতকে কিছুটা স্বস্তি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন ‘মহান ব্যক্তি’ সম্বোধন করে ট্রাম্প জানিয়েছেন, ভারতের সঙ্গে হওয়া ন্যায্য চুক্তি (Fair Trade Deal) অপরিবর্তিত থাকবে।

এদিকে, আদালতের রায়ের পর সংগৃহীত ১৩৩ বিলিয়ন ডলার রাজস্ব ফেরত দেওয়া নিয়ে প্রবল আইনি জটিলতা (Legal Complexity) তৈরি হয়েছে। ইলিনয়ের গভর্নর এবং বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই অর্থ ফেরতের (Refund) দাবি তুলেছে। প্রখ্যাত ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী নীল কাত্যাল (Neal Katyal) এই আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বড় জয় পেলেও, ট্রাম্পের জেদি মনোভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আমদানিকারক সংস্থাগুলি (Importers) মামলা শুরু করায় আগামী কয়েক বছর মার্কিন অর্থনীতি যে আদালতের চক্করে কাটবে, তা বলাই বাহুল্য।

Advertisement
ads
Continue Reading
Advertisement