স্থিতিশীল সৌরভ গাঙ্গুলি, চিকিৎসকদের পর্যবেক্ষণে মেডিক্যাল বোর্ড গঠন
Connect with us

দেশ

স্থিতিশীল সৌরভ গাঙ্গুলি, চিকিৎসকদের পর্যবেক্ষণে মেডিক্যাল বোর্ড গঠন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ জানুয়ারী : হৃদরোগে আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল বলে জানালেন নচিকিৎসকরা। শনিবার রাতে তিনি খাবার খেয়েছেন। পরিবারের লোকজনেরদের সঙ্গে কথাও বলেছেন। তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, সৌরভ ভালো আছেন। পরবর্তী চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।

শনিবার ট্রেডমিলে হাঁটার সময়ে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, আ্যাঞ্জিওগ্রাফি করে দেখা গেছে, তাঁর তিনটি ধমনীতে ব্লকেজ রয়েছে। হৃদপিণ্ডের ধমনীতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে তিনি মৃদু হৃদরোগে আক্রান্ত হন। ডানদিকের যে ধমনীতে ৯০ শতাংশ ব্লক পাওয়া যায় অ্যাঞ্জিওপ্লাস্টি করে সেখানে স্টেন্ট বসানো হয়েছে। তাঁর অন্য দুটি ধমনীতেও ব্লকেজ রয়েছে। চিকিৎসকরা ঐ দু’টি ধমনীর ক্ষেত্রে আলোচনা করে পদক্ষেপ নেবেন। হাসপাতালে রাত ১২ টার বুলেটিনে বলা হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের রক্তচাপ ও নাড়ির গতি স্বাভাবিক। তাঁর করোনা রিপোর্টও নেগেটিভ। তাঁর চিকিৎসার জন্য সাত’সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রবিবার সকালে ব্রেকফাস্ট সেরেছেন। কথা বলেছেন নর্মালি। এখন পরবর্তী চিকিৎসার বিষয়ে পদক্ষেপ নিতে পরিবারের সঙ্গে কথা বলে ও চিকিৎসকরা আলোচনা করবেন।