১৮ দিনের মহাকাশযাত্রা শেষে ফিরছেন শুভাংশু, উচ্ছ্বাসে গোটা দেশ
Connect with us

দেশের খবর

১৮ দিনের মহাকাশযাত্রা শেষে ফিরছেন শুভাংশু, উচ্ছ্বাসে গোটা দেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহাকাশ অভিযানে এক নতুন ইতিহাস গড়লেন ভারতের গর্ব গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) কাটিয়ে সোমবার সন্ধ্যায় ‘আনডক’ করবেন তিনি। স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে (SpaceX Dragon Capsule) চেপে পৃথিবীতে ফিরবেন ভারতের প্রথম ISS অভিযাত্রী। মঙ্গলবার (ভারতীয় সময়) দুপুর ৩টে নাগাদ তাঁদের ক্যালিফোর্নিয়ার উপকূলে সমুদ্রে নামার কথা।

এই ‘Ax-4’ মিশনে শুভাংশু এবং তাঁর তিন সহযাত্রী একসঙ্গে ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। তার মধ্যে অন্যতম ছিল ‘Sprouts Project’, যেখানে মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণে বীজের অঙ্কুরোদগম এবং পৃথিবীতে ফিরে তার জিনগত পরিবর্তন সংক্রান্ত গবেষণা হয়। ভবিষ্যতের মহাকাশ কৃষির সম্ভাবনা নির্ধারণে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এছাড়াও মাইক্রোঅ্যালগি নিয়ে তাঁর গবেষণা মহাকাশ অভিযানে খাদ্য, অক্সিজেন ও জ্বালানির বিকল্প উৎস হতে পারে বলেই মনে করা হচ্ছে। মহাকাশে গ্লুকোজ মনিটরের কার্যকারিতা নিয়েও তাঁর গবেষণা ভবিষ্যতের মহাকাশযাত্রীদের স্বাস্থ্যবিধি রক্ষায় বড় ভূমিকা নিতে পারে।

আরও পড়ুনঃ বাম নেতাকে ঘিরে বিতর্কের আগুনে ঘি, সোশ্যাল মিডিয়ায় ছড়াল ‘অশ্লীল’ বার্তা

Advertisement
ads

শুভাংশুর এই অভিযানে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন। ‘গগনযান’ প্রকল্প এবং ভবিষ্যতের মহাকাশ পরিকল্পনা নিয়েও শুভাংশুর সঙ্গে আলোচনা হয়।

আইএসএস ছাড়ার আগে এক আবেগঘন বার্তায় শুভাংশু বলেন, “এই মিশন আমার একার সাফল্য নয়, এ বিশ্বমানবতার সম্মিলিত সাফল্য। তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করাই আমার লক্ষ্য।”

‘সারে জাঁহাঁ সে আচ্ছা’ মনে করিয়ে তিনি বলেন, “আজকের ভারত আত্মবিশ্বাসী, নির্ভীক ও স্বপ্নবাজ।”

ISS থেকে ফিরে তিনি ৭ দিনের রিহ্যাব প্রোগ্রামে অংশ নেবেন, শরীরকে পৃথিবীর অভিকর্ষে মানিয়ে নেওয়ার জন্য। দেশে ফিরে তাঁর জন্য থাকছে সংবর্ধনা ও নানা অনুষ্ঠান।

Advertisement
ads

এই মিশনের মধ্য দিয়ে শুধু মহাকাশ নয়, ভারতীয় বিজ্ঞানও ছুঁল নতুন উচ্চতা।

Continue Reading
Advertisement