ভাইরাল খবর
সুপ্রিম নির্দেশের পর তৎপর রাজ্য! নবান্নের নতুন নির্দেশিকায় স্পষ্ট বকেয়া ডিএ-র লেনদেনের পথ
ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) কড়া নির্দেশের পর অবশেষে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) প্রদানের প্রক্রিয়া শুরু করল নবান্ন। ইতিমধ্যেই অর্থদপ্তর (Finance Department) থেকে প্রয়োজনীয় অর্থ ছাড়ার কাজ শুরু হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, গ্রুপ-ডি (Group D) কর্মচারী এবং পেনশনভোগীদের (Pensioners) বকেয়া টাকা সরাসরি তাঁদের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। তবে অন্যান্য স্তরের কর্মীদের ক্ষেত্রে এই টাকা জমা হবে তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) অ্যাকাউন্টে।
নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে এইচআরএমএস (HRMS) পোর্টালের মাধ্যমে। সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জ বা ডিডিও (DDO) এই অ্যাকাউন্টগুলির দেখভালের দায়িত্বে থাকবেন। তিনি এরিয়ার বা সাপ্লিমেন্টারি (Supplementary) বিভাগে গিয়ে ‘টাস্কলিস্ট’ (Tasklist) থেকে বিল সামারি অপশনে গিয়ে বিল জেনারেট করবেন। এরপরই জিপিএফ অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আধিকারিকরা চাইলেই কিস্তির বিস্তারিত তথ্য (Installment Details) দেখতে পাবেন।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গেলেও আদালত সাফ জানিয়ে দেয় যে ডিএ কর্মীদের আইনি অধিকার (Legal Right)। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে, বকেয়া ২৫ শতাংশ ডিএ মে মাসের মধ্যে দুই দফায় মেটাতে হবে। যার মধ্যে প্রথম কিস্তি (First Installment) অবশ্যই ৩১ মার্চের মধ্যে দিতে হবে। যদিও বিপুল সংখ্যক কর্মীর নথি ডিজিটাইজ (Digitize) করতে সময় লাগবে বলে রাজ্য অতিরিক্ত সময় চেয়েছিল, তবে শেষ পর্যন্ত ১৫ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে চলতি মাসেই বকেয়া মেটানো শুরু হবে। সেই প্রতিশ্রুতি মতোই এবার বিজ্ঞপ্তি জারি করল প্রশাসন।


