ভাইফোঁটায় মহিলা ভোটারদের বিশেষ সম্মান! বিহারে বিজেপিকে মোদীর ভোট-কৌশল
Connect with us

ভাইরাল খবর

ভাইফোঁটায় মহিলা ভোটারদের বিশেষ সম্মান! বিহারে বিজেপিকে মোদীর ভোট-কৌশল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটের ময়দানে আবেগ আর সম্পর্কের রসায়নকে কাজে লাগাতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার বিহারে (Bihar) বিজেপির (BJP) বুথ স্তরের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল (Virtual) বৈঠকে অংশ নেন তিনি। সেখানেই এক আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন এক মহিলা কর্মী প্রধানমন্ত্রীকে সম্বোধন করতে গিয়ে বলেন, “মান্যবর প্রধানমন্ত্রী জি…”। কিন্তু মাঝপথেই তাঁকে থামিয়ে দেন মোদী। বলেন, “আমাকে ভাই বলেই ডাকুন। সামনেই তো ভাইফোঁটা (Bhaidooj)।”

এই কথোপকথনের পেছনে ছিল এক গুরুত্বপূর্ণ বার্তা। প্রধানমন্ত্রী বলেন, আসন্ন ভাইফোঁটা উপলক্ষে রাজ্যের প্রতিটি বুথে মহিলা কর্মীদের সম্মান জানানোর আয়োজন করা হোক। তিনি বলেন, “ভাইফোঁটা শুধু উৎসব নয়, এটি সম্পর্কের বন্ধন, যা রাজনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে।” বিহারে ভাইফোঁটা (Bhai Dooj) পালিত হবে ২৩ অক্টোবর।

উল্লেখ্য, আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহারে দু’দফায় বিধানসভা ভোট (Assembly Election) হবে। ফল প্রকাশ হবে ১৪ নভেম্বর। মোদীর বার্তা, সেই নির্বাচনেই বিজেপির প্রতিটি বুথকে এনডিএ (NDA)-র দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, “শুধু বিজেপি নয়, এনডিএ-র প্রতিটি প্রার্থীর জয় নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব প্রতিটি বুথকর্মীর।”

ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক (Welfare) প্রকল্পগুলির প্রচার বাড়াতে হবে। বিশেষ করে, তিনি দুটি প্রকল্পের কথা তুলে ধরেন— ‘ড্রোন দিদি’ (Drone Didi) ও ‘লাখপতি দিদি’ (Lakhpati Didi)। ড্রোন দিদি প্রকল্পে কৃষিজমিতে নজরদারির জন্য মহিলাদের সরকারি খরচে ড্রোন সরবরাহ করা হবে। লাখপতি দিদি প্রকল্পের লক্ষ্য— স্বনির্ভর গোষ্ঠীর (Self-Help Groups) মহিলারা বছরে এক লক্ষ টাকা আয় করতে সক্ষম হোন।

Advertisement
ads

এছাড়াও তিনি বিহারে আগের শাসনকাল, বিশেষত লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবীর আমলের ‘জঙ্গল রাজ’ (Jungle Raj) প্রসঙ্গ টেনে এনে বলেন, “বিহারবাসী যেন ভুলে না যান সেই সময়ের অরাজকতা। মাওবাদী ও বাম চরমপন্থী শক্তি যেন আবার মাথা না তোলে—এ নিয়ে সচেতন থাকতে হবে।”

প্রধানমন্ত্রীর এই বার্তা স্পষ্ট—ভোট শুধু পরিসংখ্যান নয়, তা আবেগ, সম্পর্ক ও পরিকল্পনার বিষয়। আর সেই জায়গা থেকেই তিনি মহিলা ভোটারদের গুরুত্ব দিচ্ছেন, তাঁদের ভাইয়ের সম্মান দিয়ে পাশে টানছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement