ভাইরাল খবর
রিল বানানোর নাম করে সফট পর্ন! পানিহাটির নির্যাতিতার ঘটনায় উত্তাল ডোমজুড়
ডিজিটাল ডেস্ক : ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আড়ালে চলত নোংরা ব্যবসা। রিলসের নামে তরুণীদের ডেকে এনে জোরপূর্বক বার ডান্স, ‘সফট পর্নোগ্রাফি’র শুটিং এবং মধুচক্রে জড়িয়ে ফেলার অভিযোগ উঠল হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে। এলাকায় ‘ফুলটুসি’ নামে পরিচিত শ্বেতা একটি প্রোডাকশন হাউস চালাতেন বলেও খবর।
সম্প্রতি পানিহাটির এক তরুণী নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে পুলিশের দ্বারস্থ হন। সেখানেই উঠে আসে ‘ফুলটুসি’-আরিয়ানের অন্ধকার জগতের চাঞ্চল্যকর তথ্য। ওই তরুণী জানান, চাকরির প্রলোভনে তাকে ডেকে পাঠানো হয়েছিল ডোমজুড়ে। বলা হয়েছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ আছে। কিন্তু বাস্তবে তাকে বাধ্য করা হয় পানশালায় কাজ করতে এবং পরে পর্নোগ্রাফি ও যৌন ব্যবসার প্রস্তাব দেওয়া হয়।
আরোও পড়ুন – ভুয়ো পরিচয়পত্র বানিয়ে বাংলাদেশিদের ভারতীয় বানানোর চক্র, ইকোপার্ক থেকে ধৃত মূল অভিযুক্ত
তরুণী রাজি না হওয়ায় শুরু হয় নির্মম অত্যাচার। অভিযোগ, তাকে আটকে রেখে বাড়ির কাজ করানো হয়, জ্বলন্ত সিগারেট দিয়ে ছ্যাঁকা দেওয়া হয় এবং মাথার চুল কেটে নেওয়া হয়। অবশেষে তিনি পালিয়ে আসতে সক্ষম হন।
স্থানীয়দের অভিযোগ, শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নানা বেআইনি কাজে লিপ্ত ছিলেন। তাদের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগ থাকলেও, এখনো পর্যন্ত তারা পুলিশের হাতে ধরা পড়েনি। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
