বন্ধুর স্ত্রীকে নিয়ে পালানোর মাশুল, হাবরায় বন্ধুকে কোপাল স্বামী
Connect with us

ভাইরাল খবর

বন্ধুর স্ত্রীকে নিয়ে পালানোর মাশুল, হাবরায় বন্ধুকে কোপাল স্বামী

Dipa Chakraborty

Published

on

পরকীয়া

পরকীয়ার জেরে ভেঙে পড়ল বহু বছরের বন্ধুত্ব, রক্তাক্ত হল সম্পর্কের সমীকরণ। বন্ধুর স্ত্রীকে নিয়ে পালানোয়, সেই বন্ধুর উপর ক্ষিপ্ত হয়ে প্রাণঘাতী হামলা চালালেন স্বামী। উত্তর ২৪ পরগনার হাবরার মধ্য হাড়িয়া পদ্মাপল্লি এলাকায় শনিবার রাতে ঘটে এই রক্তাক্ত ঘটনা।

জানা গেছে, জখম ব্যক্তির নাম সৌমিত্র সরকার (৫০)। বাড়ি হুগলি জেলার শ্রীরামপুরে। আর অভিযুক্ত যুবকের নাম সুশান্ত পাল (৪৭), যিনি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বিএম পল্লি এলাকার বাসিন্দা।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই সৌমিত্র এবং সুশান্তের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সেই সূত্রেই সুশান্তর চাঁদপাড়ার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন সৌমিত্র। সেই সময়ে গোপনে গড়ে ওঠে সৌমিত্র ও সুশান্তর স্ত্রী দেবিকার প্রেমের সম্পর্ক। প্রায় পাঁচ মাস আগে দেবিকাকে নিয়ে পালিয়ে যান সৌমিত্র। হাবরা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সঞ্জয় দাসের বাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা।

আরও পড়ুন – রিল বানানোর নাম করে সফট পর্ন! পানিহাটির নির্যাতিতার ঘটনায় উত্তাল ডোমজুড়

Advertisement
ads

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে হঠাৎ সেই বাড়িতে চড়াও হন সুশান্ত। কথা কাটাকাটির এক পর্যায়ে, অভিযোগ অনুযায়ী, ধারালো অস্ত্র দিয়ে সৌমিত্রর ঘাড়ে কোপ মারেন তিনি। ঘটনার পরই সুশান্ত পালিয়ে যান।

রক্তাক্ত অবস্থায় সৌমিত্রকে স্থানীয়রা উদ্ধার করে হাবরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর ঘাড়ে চারটি সেলাই দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আর.জি. কর হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। পুলিশ সুশান্ত পালের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement