অবৈধ অনুপ্রবেশ রুখতে SIR শুরু, ভোটারদের জন্য নতুন নির্দেশিকা
Connect with us

রাজ্যের খবর

অবৈধ অনুপ্রবেশ রুখতে SIR শুরু, ভোটারদের জন্য নতুন নির্দেশিকা

১ নভেম্বর থেকে বাংলায় ভোটার তালিকা সংশোধনের SIR প্রক্রিয়া শুরু হচ্ছে। কোন কোন নথি লাগবে এবং কারা জমা দেবেন, দেখে নিন সম্পূর্ণ নির্দেশিকা।

Dipa Chakraborty

Published

on

আগামী ১ নভেম্বর (1 November) থেকে পশ্চিমবঙ্গ (West Bengal)-সহ গোটা দেশেই শুরু হতে চলেছে SIR – Special Intensive Revision প্রক্রিয়া। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা গেছে, ভোটার তালিকা (Voter List) সংশোধন, যাচাই এবং অবৈধ অনুপ্রবেশকারী (Illegal Immigrant) বা অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূল উদ্দেশ্য— যেন শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই (Indian Citizen) ভোটাধিকার পান।

এই কাজের জন্য বুথ স্তরের আধিকারিকরা (BLO) ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। পরিদর্শনের সময় ভোটারদের একটি ফর্ম দেওয়া হবে, যা পূরণ করে জমা দিতে হবে। এর পাশাপাশি নাগরিকত্বের Self Attested Declaration জমা দেওয়াও বাধ্যতামূলক।

বিহারে (Bihar) ইতিমধ্যেই সম্পন্ন হওয়া এই প্রক্রিয়ায় পরিচয়/নাগরিকত্ব যাচাইয়ের জন্য মোট ১১টি নথি গ্রহণযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল। বাংলাতেও একই ধরণের নথি চাওয়া হতে পারে।


স্বীকৃত নথির তালিকা (যে কোনও একটি দিলেই হবে)

১. সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র (ID Card)
২. ১ জুলাই ১৯৮৭-র আগে জারি হওয়া কোনও সরকারি নথি
৩. বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সনদ (Birth Certificate)
৪. পাসপোর্ট (Passport)
৫. শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (Educational Certificate)
৬. স্থায়ী বাসিন্দা সনদ (Domicile Certificate)
৭. বনপালের সনদ (Forest Officer Certificate)
৮. জাতি সনদ (Caste Certificate)
৯. NRC-তে অন্তর্ভুক্তির প্রমাণ (যেখানে প্রযোজ্য)
১০. পারিবারিক রেজিস্টার (Family Register)
১১. সরকারি জমি/বাড়ির নথি (দলিল/পর্চা)

Advertisement
ads

দ্রষ্টব্য: আধার (Aadhaar) পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু এটি নাগরিকত্বের প্রমাণ নয়। 

Continue Reading
Advertisement