আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল, আলিপুরদুয়ারেই মোদির কর্মসূচি
Connect with us

ভাইরাল খবর

আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল, আলিপুরদুয়ারেই মোদির কর্মসূচি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার (Thursday) ঠাসা কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। পশ্চিমবঙ্গ ও সিকিম সফরের কথা থাকলেও, খারাপ আবহাওয়ার জেরে সিকিম যাত্রা বাতিল করতে বাধ্য হলেন তিনি। তবে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে (Alipurduar) নির্ধারিত সূচি অনুযায়ীই অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, দিল্লি বিমানবন্দর থেকে সকাল ৮টা ৫ মিনিটে উড়ে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) পৌঁছন মোদি। সেখান থেকে হেলিকপ্টারে সিকিমের রাজধানী গ্যাংটকে যাওয়ার কথা ছিল। মূলত সিকিমকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু উত্তরবঙ্গের খারাপ আবহাওয়া ও ঘন মেঘের কারণে হেলিকপ্টার যাত্রা সম্ভব নয় বলে বাতিল করা হয়েছে সেই পরিকল্পনা। পরিবর্তে সিকিমের অনুষ্ঠানটিতে ভারচুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ মোদির সভায় ডাক নেই দিলীপের, রাজ্য বিজেপিতে দূরত্ব ফের প্রকাশ্যে

অন্যদিকে, আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে কোনও পরিবর্তন হয়নি। ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) পরে আজ বাংলার মাটিতে প্রধানমন্ত্রী। তিনি সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (City Gas Distribution) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১,০১০ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে আলিপুরদুয়ার ও কোচবিহারে (Cooch Behar) আড়াই লক্ষেরও বেশি পরিবার ও শতাধিক শিল্পপ্রতিষ্ঠানে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (PNG) সরবরাহের পরিকল্পনা রয়েছে। নির্মাণ হবে ১৯টি সিএনজি (CNG) স্টেশনও।

Advertisement
ads

আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে মূল সভা হবে। প্রধানমন্ত্রীর জন্য তৈরি থাকছে পৃথক মঞ্চ, যেখানে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির নেতামন্ত্রীরা, সাংসদ ও বিধায়করা। বিকেল পৌনে চারটে পর্যন্ত ওই সভায় থাকার কথা মোদির। সেখান থেকে হাসিমারা বায়ুসেনা ঘাঁটির উদ্দেশে রওনা দেবেন তিনি। যদিও খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে হেলিকপ্টারের বদলে সড়কপথে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।

সভা উপলক্ষে শহরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যানজট এড়াতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। শুধু ভিআইপি গাড়িকেই শহরে প্রবেশের অনুমতি মিলবে। বন্ধ রাখা হয়েছে শহরের সমস্ত বেসরকারি স্কুল। রাস্তায় হকার বসাও নিষিদ্ধ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরে আপ্যায়নের দিকেও রয়েছে বিশেষ নজর। জেলা বিজেপির সভাপতি মিঠু দাস (Mithu Das) জানান, প্রধানমন্ত্রীর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাঁর পাতে থাকবে গুজরাটি খাবার—তাওয়া রুটি, ডাল, সবজি ও স্যালাড। পাশাপাশি থাকবে বাংলার বিশেষ চমক—দার্জিলিং চা ও মালদার হিমসাগর আম। সভাস্থলের পাশে একটি গ্রিনরুমে এই আয়োজন থাকবে। দু’বার তাঁকে দার্জিলিং চা পরিবেশন করার পরিকল্পনাও রয়েছে। হিমসাগর আম কেটে পরিবেশন করার চেষ্টা হবে বলে জানান মিঠু।

উপহারস্বরূপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে কাঠের তৈরি একশৃঙ্গ গন্ডার (One-horned Rhinoceros) ও হাতি (Elephant)—উত্তরবঙ্গের প্রতীকী দুই বন্যপ্রাণীর শৈল্পিক রূপ।

Advertisement
ads

সফরের এই পরিবর্তিত রূপরেখার মধ্যেও আলিপুরদুয়ারের জনসভায় প্রধানমন্ত্রীর উপস্থিতি রাজ্য বিজেপির কাছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছে দলীয় নেতৃত্ব।

Continue Reading
Advertisement