বাংলায় ১৫ দিন থাকতে চান শাহ! নিরামিষাশী স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য ‘আমিষ’ মেনু সাজাল তৃণমূল
Connect with us

ভাইরাল খবর

বাংলায় ১৫ দিন থাকতে চান শাহ! নিরামিষাশী স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য ‘আমিষ’ মেনু সাজাল তৃণমূল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর নির্বাচনী রণক্ষেত্রে আগামী ১৫ দিন পশ্চিমবঙ্গেই কাটানোর ইচ্ছাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর তাঁর এই দীর্ঘ সফরকে কেন্দ্র করেই শুরু হয়েছে এক অভিনব ‘ভোজন রাজনীতি’। নিরামিষাশী (Vegetarian) হিসেবে পরিচিত শাহের জন্য বৃহস্পতিবার ঘাসফুল শিবিরের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এক এলাহি আমিষ মেনু (Non-veg Menu)।

তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল এক্স (X) হ্যান্ডেলে প্রকাশিত এই মেনুতে বাঙালি আবেগের সবটুকুই মজুত। তালিকায় রয়েছে মুড়িঘণ্ট, পাবদা মাছের ঝোল, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি এবং কষা মাংস (Mutton Curry)। পোস্টের ক্যাপশনে বিদ্রূপের সুরে লেখা হয়েছে, “দু’হাত মেলে বাংলা পর্যটককে (Tourist) স্বাগত জানায়।” রাজনৈতিক মহলের মতে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে খোলা জায়গায় মাছ-মাংস বিক্রির ওপর কড়াকড়ি বা নিরামিষ খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়ার যে অভিযোগ রয়েছে, তাকেই উসকে দিতে চাইছে শাসকদল।

বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, তারা বাঙালির চিরাচরিত মাছে-ভাতের সংস্কৃতি (Culture) বদলে দেওয়ার চেষ্টা করছে। যদিও এই অভিযোগ খণ্ডন (Refutation) করতে বিধাননগরের বিজেপি প্রার্থীকে মাছ হাতে প্রচার করতেও দেখা গিয়েছে। তবে তৃণমূলের এই ‘শাহী মেনু’ নির্ধারণের নেপথ্যে যে গভীর রাজনৈতিক টিপ্পনি (Sarcasm) রয়েছে, তা স্পষ্ট। বাঙালির পাত থেকে মাছ-মাংস কেড়ে নেওয়ার ভীতি তৈরি করে ভোটব্যাঙ্ক (Vote Bank) সুসংহত করাই এখন ঘাসফুল শিবিরের অন্যতম কৌশল (Strategy)।

Continue Reading
Advertisement