৯/১১-র সময়ের FBI প্রধান রবার্ট মুলার প্রয়াত! তাঁর মৃত্যুতে ট্রাম্পের ‘খুশি’ মন্তব্যে তোলপাড় আমেরিকা
Connect with us

বিশ্বের খবর

৯/১১-র সময়ের FBI প্রধান রবার্ট মুলার প্রয়াত! তাঁর মৃত্যুতে ট্রাম্পের ‘খুশি’ মন্তব্যে তোলপাড় আমেরিকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমেরিকার ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায়ের অবসান ঘটল। ৯/১১ পরবর্তী কঠিন সময়ে এফবিআই (FBI)-এর হাল ধরা দুঁদে গোয়েন্দা রবার্ট সোয়ান মুলার (Robert S. Mueller III) ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার তাঁর পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করলেও কারণ বা স্থান সম্পর্কে বিস্তারিত জানায়নি। তবে এই প্রয়াণে শোকবার্তা নয়, বরং প্রকাশ্য উল্লাসে ফেটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লেখেন, “অবশেষে মরেছে, খুব খুশি হয়েছি।”

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার ঠিক এক সপ্তাহ আগে এফবিআই ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মুলার। টানা ১২ বছর তিনি সংস্থাকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর হাত ধরেই এফবিআই একটি সাধারণ তদন্তকারী সংস্থা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসদমন ইউনিটে (Counter-terrorism Unit) রূপান্তরিত হয়। সহকর্মীদের চোখে তিনি ছিলেন অত্যন্ত সৎ, নিরপেক্ষ এবং আপসহীন একজন পেশাদার (Professional)।

মুলার আদর্শগতভাবে রিপাবলিকান (Republican) হলেও ট্রাম্পের সঙ্গে তাঁর আদায়-কাঁচকলায় সম্পর্ক তৈরি হয় ২০১৬ সালের নির্বাচনের পর। ট্রাম্পের জয়ে রাশিয়ার হস্তক্ষেপ (Russian Interference) সংক্রান্ত সংবেদনশীল তদন্তের ভার ছিল তাঁর কাঁধে। স্পেশাল কাউন্সিল (Special Counsel) হিসেবে নিয়োগ পাওয়ার পর ট্রাম্প আশঙ্কা করেছিলেন তাঁর গদি হারানোর। যদিও শেষ পর্যন্ত সরাসরি রুশ আঁতাত প্রমাণিত হয়নি, তবুও তাঁদের ব্যক্তিগত তিক্ততা যে মেটেনি, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যই তার প্রমাণ। ট্রাম্পের দাবি, মুলার আর কোনো ‘নির্দোষ’ (Innocent) মানুষের ক্ষতি করতে পারবেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখানে নির্দোষ বলতে ট্রাম্প নিজেকেই বুঝিয়েছেন। এই কুরুচিকর মন্তব্য ঘিরে আমেরিকার রাজনৈতিক মহলে (Political Circles) ইতিমধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement