পাঁচ লক্ষ গিতাপাঠে ‘চিকেন প্যাটিস’ বিক্রি রিয়াজুলের! ব্রিগেড কাণ্ডে উত্তাল রাজনীতি
Connect with us

রাজ্যের খবর

পাঁচ লক্ষ গিতাপাঠে ‘চিকেন প্যাটিস’ বিক্রি রিয়াজুলের! ব্রিগেড কাণ্ডে উত্তাল রাজনীতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) রবিবারের ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ (Gita Recitation) কর্মসূচির সময় এক প্যাটি-বিক্রেতাকে (Patty Seller) মারধর ও হেনস্থা করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগকারী শেখ রিয়াজুল (Sheikh Riajul), হুগলির আরামবাগের পূর্ব কেশবপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান—চিকেন প্যাটি (Chicken Patty) এবং ভেজ প্যাটি বিক্রি করছিলেন, সেই সময় কয়েকজন তাঁর সব প্যাটি মাটিতে ফেলে দেয় এবং তাঁর নাম শুনে তাঁকে মারধর করা হয়।

রিয়াজুল জানান, প্রায় ৩ হাজার টাকার মাল নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, ৫০ বছর বয়সে তাঁকে ব্রিগেডের মাঝখানে কান ধরে ওঠবস (Sit-Up Punishment) পর্যন্ত করানো হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হয় (ভিডিওর সত্যতা সংবাদমাধ্যম যাচাই করেনি)।

সিপিএম নেতা ও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Bandyopadhyay) তাঁর পাশে দাঁড়িয়ে ময়দান থানায় এফআইআর দায়ের করেন। পাশাপাশি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছেও চিঠি পাঠান। তাঁর দাবি—এটি অসংগঠিত ক্ষেত্রের দরিদ্র মানুষের উপর বর্বর হামলা।

Advertisement
ads

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় হামলাকারী ছিল ৮–৯ জন, তাঁদের মধ্যে একজন বিশেষভাবে সক্ষম। রিয়াজুলকে চড়–কিল–ঘুসি মারা হয় এবং তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত করে আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়। পুলিশ মামলা রুজু করেছে বেআইনি জমায়েত, শারীরিক আঘাত, সম্পত্তি নষ্ট ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের ধারায়

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty) বলেন—“এটি শুধু এক প্যাটি-বিক্রেতার উপর হামলা নয়, বাঙালি সমাজের খাদ্যাভ্যাসের উপর আক্রমণ।” অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) মন্তব্য করেন—“কারা করেছে স্পষ্ট নয়, হয়তো কিছু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছিল।”

ঘটনায় এলাকায় উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ, তবে রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Advertisement
ads
Continue Reading
Advertisement