ভাইরাল খবর
“নতুন অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত”! বিতর্কিত পোস্টে পদ হারালেন কালীঘাট থানার ওসি
ডিজিটাল ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় (Social Media) অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে বিতর্কিত ছবি পোস্ট করার দায়ে শেষ পর্যন্ত শাস্তির মুখে পড়লেন কালীঘাট থানার ওসি (OC) গৌতম দাস। শনিবার কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে তাঁকে সাসপেন্ড (Suspend) করা হয়েছে। তাঁর পরিবর্তে কালীঘাট থানার নতুন দায়িত্ব পেয়েছেন চামেলি মুখোপাধ্যায়, যিনি এর আগে উল্টোডাঙা থানার দায়িত্বে ছিলেন।
ঘটনার সূত্রপাত হয় গৌতম দাসের একটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ স্টেটাসকে (Status) কেন্দ্র করে। সেখানে দেখা যায়, পুলিশের উর্দি (Uniform) পরে নিজের চেয়ারে বসে একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র (Automatic weapon) তাক করে পোজ দিচ্ছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ছিল— ‘রেডি ফর নিউ অ্যাসাইনমেন্ট’ বা ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’। বিষয়টি নজরে আসতেই তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার নির্বাচন কমিশন (Election Commission) ও কলকাতার পুলিশ কমিশনারের (CP) কাছে লিখিত অভিযোগ জানান। তৃণমূলের দাবি ছিল, এই ধরণের ছবি সাধারণ মানুষের কাছে একটি পরোক্ষ হুমকি (Threat) এবং এটি পুলিশি আচরণবিধির পরিপন্থী।
To,
The Chief Election commissioner of India, New Delhi
With copy to:
CEO, West Bengal
Commissioner of Police, Kolkata.
From:
Jay Prakash Majumdar
Vice President
West Bengal Trinamool Congress
Respected Sirs,
On behalf the common people of West Bengal I hereby lodge… pic.twitter.com/6actZdYXmz
— Jay Prakash Majumdar (@Jay_Majumdar) May 1, 2026
উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটের আগে নির্বাচন কমিশনের রদবদলে স্পেশ্যাল ব্রাঞ্চ থেকে গৌতম দাসকে এই অতি-প্রভাবশালী থানার দায়িত্বে আনা হয়েছিল। কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই ‘সিংহাম’ হওয়ার চেষ্টায় নিজের পদ হারালেন তিনি। ৪ মে ভোটের ফলাফলের (Result) ঠিক আগে এই প্রশাসনিক রদবদল নিয়ে পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য (Sensation) ছড়িয়েছে। লালবাজার স্পষ্ট করে দিয়েছে যে, শৃঙ্খলাভঙ্গ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
