রবীন্দ্রসঙ্গীতকে বললেন রবিশঙ্কর! শান্তিনিকেতনের দোরগোড়ায় দাঁড়িয়ে বড় ভুল শাহের
Connect with us

ভাইরাল খবর

রবীন্দ্রসঙ্গীতকে বললেন রবিশঙ্কর! শান্তিনিকেতনের দোরগোড়ায় দাঁড়িয়ে বড় ভুল শাহের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচনের আগে প্রচারের ময়দানে ফের উচ্চারণ বিভ্রাটে (Pronunciation Mistake) জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বীরভূমের বোলপুরে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত বলতে গিয়ে তিনি ‘রবিশঙ্কর’ (Ravi Shankar) বলে ফেলেন। শান্তিনিকেতনের (Santiniketan) সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে এহেন ভুল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

এদিন বোলপুরের সভা থেকে রবীন্দ্রসঙ্গীতকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য গায়িকা সাহানা বাজপেয়ীকে ধন্যবাদ জানান অমিত শাহ। সেই সময় তিনি রবীন্দ্রসঙ্গীতের বদলে পণ্ডিত রবিশঙ্করের নাম উচ্চারণ করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরি আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পণ্ডিত রবিশঙ্কর একজন বিশ্বখ্যাত সেতার বাদক (Sitarist), অন্যদিকে রবীন্দ্রসঙ্গীত হলো বাংলার প্রাণের স্পন্দন। এই দুইয়ের তফাৎ না বোঝাই প্রমাণ করে যে বিজেপি বাংলার সংস্কৃতি (Culture of Bengal) সম্পর্কে কতটা উদাসীন।

এর আগেও একাধিকবার বিজেপির কেন্দ্রীয় নেতাদের মুখে বাংলার মনীষী ও জায়গার নাম নিয়ে ভুল শোনা গিয়েছে। শুক্রবার রানি রাসমণিকে ‘রানি রাসমতী’ বলে বিতর্কে জড়িয়েছিলেন শাহ। তৃণমূলের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে (X Handle) লেখা হয়েছে, “আপনারা সোনার বাংলা গড়ার কথা বলেন, অথচ রবীন্দ্রসঙ্গীত চেনেন না! বাংলা এই অপমান (Insult) কখনও ক্ষমা করবে না।” বিজেপিকে ফের একবার ‘বহিরাগত’ (Outsider) বলে তোপ দেগেছে তৃণমূল। সব মিলিয়ে, নির্বাচনের প্রাক্কালে শাহের এই ভুল উচ্চারণ শাসকদলের হাতে নয়া হাতিয়ার (Weapon) তুলে দিল।

Advertisement
ads
Continue Reading
Advertisement