ট্রাম্প জুনিয়রের প্রেমিকার সঙ্গে রণবীর সিংয়ের নাচ, উদয়পুরের মেগা বিয়েতে ভাইরাল ভিডিও
Connect with us

ভাইরাল খবর

ট্রাম্প জুনিয়রের প্রেমিকার সঙ্গে রণবীর সিংয়ের নাচ, উদয়পুরের মেগা বিয়েতে ভাইরাল ভিডিও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উদয়পুরে জমে উঠেছে আমেরিকা নিবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনা (Rama Raju Montena)–র কন্যা নেত্রা মন্তেনার (Netra Montena) রয়্যাল বিবাহোৎসব। সেই বিগ ফ্যাট ওয়েডিং (Big Fat Wedding)-এ অতিথি হয়ে উপস্থিত ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (Donald Trump Jr.) এবং তাঁর প্রেমিকা বেটিনা আন্ডারসন (Bettina Anderson)। আমন্ত্রণ রক্ষা করতেই হবু স্ত্রীকে সঙ্গে নিয়ে ভারত সফরে এসেছেন ট্রাম্পপুত্র।

এমনই এক ঝলমলে রাতে ভাইরাল হয়ে গেল এক ভিডিও—যেখানে বলিউড তারকা রণবীর সিং (Ranveer Singh) ট্রাম্পের ‘হবু বউমা’কে হাত ধরেই নাচতে শুরু করেন। ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার সুপারহিট গান ‘হোয়াট ঝুমকা’ (What Jhumka)-য় রণবীরের আগুনে এনার্জি (Energy) দেখে বেটিনাও থেমে থাকতে পারেননি। মঞ্চে দাঁড়িয়ে তিনি হাসিমুখে রণবীরের স্টেপ কপি করে নাচতে শুরু করেন। দু’জনে মিলে যখন নাচ জমাচ্ছেন, তখন পাশে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় ট্রাম্প জুনিয়রকেই।

 

View this post on Instagram

 

A post shared by Wizcraft Weddings & Social Events (@wizcraft.weddings)

Advertisement
ads

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও দেখে নেটিজেনরা রীতিমতো উত্তাল। কেউ বলছেন, রণবীরের উপস্থিতিতেই যে কোনও অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। মজার ব্যাপার, অক্ষয় কুমার (Akshay Kumar) একবার রসিকতা করে বলেছিলেন—“রণবীরকে মঞ্চ থেকে টেনে নামাতে হয়, বর-বউ ফুলশয্যায় গেলেও ও নেচে যায়!” উদয়পুরের এই মেগাবাজেট বিবাহেও যেন সেই কথাই প্রমাণিত হল।

কানাঘুষো চলছে—অতি শীঘ্রই বেটিনা ও ট্রাম্প জুনিয়র বিবাহবন্ধনে বাঁধা পড়তে চলেছেন। এখন দেখার, তাঁদের বিয়েতেও কি বিশেষ অতিথি হিসেবে ডাক পড়বে রণবীর সিংয়ের?

Advertisement
ads
Continue Reading
Advertisement