ভাইরাল খবর
রাহুলের ব্যক্তিগত আমন্ত্রণে দিল্লিতে নৈশভোজে অভিষেক, বিজেপি-ইসি বিরুদ্ধে সরব INDIA জোট
ডিজিটাল ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা Rahul Gandhi-র ব্যক্তিগত ফোন আমন্ত্রণে বৃহস্পতিবার রাতে দিল্লিতে তাঁর বাসভবনে আয়োজিত নৈশভোজ-বৈঠকে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৈঠকে উপস্থিত ছিলেন INDIA জোটের একাধিক শীর্ষ নেতা—অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, শরদ পওয়ার, মেহবুবা মুফতি, ফারুখ আবদুল্লা, কমল হাসান-সহ অন্যান্যরা।
সূত্র অনুযায়ী, বৈঠকে Rahul Gandhi বিজেপি ও নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ভোট চুরির আশঙ্কা তুলে ধরেন এবং কমিশনকে ‘গেরুয়া শিবিরের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি শরিকদের সতর্ক করে প্রমাণও পেশ করেন। বাংলায় ‘ভাষা অপমান’ ইস্যু এবং কমিশনের ভূমিকা নিয়ে তৃণমূলের লড়াইয়ের কথাও অভিষেক স্পষ্টভাবে তুলে ধরেন। পাশাপাশি, Donald Trump-এর প্রশাসনের ভারতীয় পণ্যে ৫০% শুল্ক বৃদ্ধিকে কেন্দ্র করে বিজেপি সরকারের কূটনৈতিক ব্যর্থতার সমালোচনা করেন তিনি।
আরও পড়ুনঃ মৃত্যু নয়, নবজাগরণের দিন— আজ বাইশে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণদিবস
বৈঠকের আগে রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নে অভিষেক জানান, “আমাদের কাছে বাংলাই প্রাধান্য। সেখানে কেউ পাশে থাকলে আমরাও তাঁদের সঙ্গে হাঁটতে প্রস্তুত। কংগ্রেস এখন বাংলার ইস্যুতে আমাদের পাশে দাঁড়িয়েছে—এটা ইতিবাচক।” তিনি আরও জানান, তৃণমূল কখনও INDIA জোটের বৈঠকে অংশগ্রহণে অনীহা দেখায়নি, বরং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেও উপস্থিত থেকেছেন।
২০২৫ লোকসভা নির্বাচনে আসনরফা না হওয়ার প্রসঙ্গে অভিষেকের ব্যাখ্যা—তৃণমূল আগে থেকেই প্রস্তাব দিয়েছিল, কিন্তু দেরি হওয়ায় একলা লড়ার সিদ্ধান্ত নেয়। তবুও তিনি স্পষ্ট করেন, “ওরা দু’পা হাঁটলে, তৃণমূল চার পা হাঁটবে।” বৈঠকে রাহুল ও সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) আন্তরিক অভ্যর্থনা অভিষেক ও ডেরেক ও’ ব্রায়েনকে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে বলেই রাজনৈতিক মহলে মত।
এই বৈঠক থেকেই ২৪ আগস্ট বিহারে Rahul Gandhi ও তেজস্বী যাদবের (Tejashwi Yadav) যৌথ জনসভায় INDIA জোটের সব শরিককে, মমতা ও অভিষেকসহ, আমন্ত্রণ জানানো হয়।
