আসানসোল দক্ষিণে রাজন্যার মনোনয়ন বাতিল! ৬ জন প্রস্তাবক জোগাড়ে ব্যর্থ প্রাক্তন ছাত্রনেত্রী
Connect with us

ভাইরাল খবর

আসানসোল দক্ষিণে রাজন্যার মনোনয়ন বাতিল! ৬ জন প্রস্তাবক জোগাড়ে ব্যর্থ প্রাক্তন ছাত্রনেত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খেলেন প্রাক্তন ছাত্রনেত্রী রাজন্যা হালদার। আসানসোল দক্ষিণ (Asansol South) আসনে প্রস্তাবক-জটে তাঁর মনোনয়ন বাতিল (Nomination Cancelled) হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী, নির্দল প্রার্থীর জন্য ৬ জন প্রস্তাবকের প্রয়োজন থাকলেও, স্ক্রুটিনিতে (Scrutiny) প্রয়োজনীয় সদস্য সংখ্যা না থাকায় বাতিল হয়েছে তাঁর আবেদন।

তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে দূরত্ব তৈরির পর রাজন্যা ঘোষণা করেছিলেন তিনি সোনারপুর দক্ষিণ এবং আসানসোল দক্ষিণ— দুই আসন থেকেই লড়াই করবেন। কিন্তু আসানসোলে মনোনয়ন জমা দেওয়ার সময় দেখা যায়, তাঁর আগে থেকে ঠিক করা ৬ জন প্রস্তাবকের কেউই এসে পৌঁছাননি। তড়িঘড়ি নতুন প্রস্তাবক আনার চেষ্টা করলেও তাঁরা সময়মতো নির্বাচন কক্ষের (Nomination Room) ভেতরে ঢুকতে পারেননি। বাধ্য হয়ে শেষ মুহূর্তে মাত্র ৪ জন প্রস্তাবককে নিয়ে মনোনয়ন জমা দেন তিনি, যা শেষ পর্যন্ত গ্রাহ্য করেনি নির্বাচন কমিশন (Election Commission)।

এই ঘটনার জন্য সরাসরি ভারতীয় জনতা পার্টিকে (BJP) দায়ী করেছেন রাজন্যা। তাঁর অভিযোগ, বিজেপিই তাঁর প্রস্তাবকদের আটকে রেখেছিল যাতে তিনি লড়াই করতে না পারেন। তবে বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন যে, এটি রাজন্যার ব্যক্তিগত অযোগ্যতা (Incompetence)। অন্যদিকে বিজেপির জেলা সহ-সভাপতি প্রশান্ত চক্রবর্তীর পাল্টা কটাক্ষ, “উনি প্রস্তাবক জোগাড় করতেই পারেননি। নাচতে না জানলে উঠানের দোষ দেওয়া অর্থহীন।”

Advertisement
ads

এদিকে এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে (Social Media) মিমের বন্যায় ভাসছেন রাজন্যা। নেটনাগরিকদের একাংশ তাঁকে নিয়ে বিদ্রূপ (Mockery) করতে ছাড়ছেন না। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের প্রাক্কালে প্রস্তাবক জোগাড় করতে না পারা রাজন্যার রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় অস্বস্তি (Embarrassment) হয়ে দাঁড়াল। বর্তমানে সোনারপুর দক্ষিণ কেন্দ্রের দিকেই তাকিয়ে রয়েছেন রাজন্যার অনুগামীরা।

Continue Reading
Advertisement