বিজেপির যোগদান কর্মসুচীতে যেতে বাধা কর্মী সমর্থকদের, অভিযোগের আঙ্গুল শাসকদলের দিকে
Connect with us

মালদা

বিজেপির যোগদান কর্মসুচীতে যেতে বাধা কর্মী সমর্থকদের, অভিযোগের আঙ্গুল শাসকদলের দিকে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৫ জানুয়ারী : বিজেপিতে যোগদানের ক্ষেত্রে কর্মী সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য চাঁচলের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুরগঞ্জ গ্রামে। উল্লেখ্য শুক্রবার চাঁচল বিধানসভার খরবা গ্রামপঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় শতাধিক কর্মী সমর্থক যোগদান করে বিজেপিতে।

এদিন স্থানীয় হাইস্কুল ময়দানে আয়োজিত এই কর্মসুচীতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, জেলা সম্পাদক দীপঙ্কর রাম, রতন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসুচিতে। অন্যদিকে পার্শ্ববর্তী কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুরগঞ্জ গ্রামে বিজেপির যোগদান কর্মসুচীতে কর্মী সমর্থকদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে। বিজেপির জেলা সম্পাদক দীপঙ্কর রাম জানিয়েছেন, মকর সংক্রান্তির দিনে ১০০-র ও বেশি সংখ্যালঘু ভাইয়েরা বিজেপিতে যোগ দিলেন তৃণমূল ছেড়ে।তবে নুরগঞ্জে যোগদান কর্মসূচি রয়েছে।সেখানে সাংসদকে ঢুকতে দেবে না বলে বিক্ষোভ করছে গ্রামবাসীরা। এর পুরোটাই তৃণমূলের চক্রান্ত অভিযোগ করেন তিনি। অন্যদিকে সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন,

খগেন মুর্মু , সাংসদ , বিজেপি

বাধাদান এটা তো তৃণমূলের সংস্কৃতি। ওখানে ওদের কিছু দুষ্কৃতী হয়তো এমনি করে সন্ত্রাস তৈরী করার চেষ্টা করছে।দলের পক্ষ থেকে সেখানে যাওয়া হবে বলে দাবী করেন তিনি। অন্যদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী বলেন,

সচ্চিদানন্দ চক্রবর্তী , তৃণমূল কংগ্রেসের সভাপতি

তৃণমূল থেকে কোনো সংখ্যালঘু যোগ দেয় নি সেখানে।ওই এলাকায় বিজেপির সমর্থক বলে কিছুই নেই।বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণরুপে মিথ্যে বলে দাবী করেন সচ্চিদানন্দ বাবু।