বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক! বিধানসভায় পাশ হলো ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিধি
Connect with us

দেশের খবর

বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক! বিধানসভায় পাশ হলো ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিধি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরাখণ্ডের পর দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code – UCC) পাশ করিয়ে ইতিহাস গড়ল গুজরাট। বুধবার বিধানসভায় (Assembly) দীর্ঘ সাত ঘণ্টার ম্যারাথন আলোচনার পর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই বিল পাশ করে মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলের সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে এই বিল পাস হওয়াকে ‘ঐতিহাসিক’ (Historic) বলে অভিহিত করেছে বিজেপি নেতৃত্ব।

এই নতুন বিধিতে বলা হয়েছে, জাতি-ধর্ম নির্বিশেষে বিবাহ (Marriage), উত্তরাধিকার এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। বহুবিবাহ (Polygamy) পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, জোর করে ধর্মান্তকরণ (Forced Conversion) বা চাপ দিয়ে বিয়ের ক্ষেত্রে নূন্যতম ৭ বছরের কারাদণ্ডের (Imprisonment) বিধান রাখা হয়েছে। বিলে আরও উল্লেখ আছে যে, বিয়ের ৬০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির মুখে পড়তে হবে। লিভ-ইন (Live-in) সম্পর্কের ক্ষেত্রেও নাম নথিভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে; নিয়ম লঙ্ঘন করলে তিন মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। পাশাপাশি, পৈত্রিক সম্পত্তিতে (Ancestral Property) পুত্র ও কন্যার সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে।

তবে এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস (Congress)। হাত শিবিরের দাবি, এই বিলটি মূলত ‘মুসলিম বিরোধী’ (Anti-Muslim) এবং এটি সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার হরণ করছে। কংগ্রেস বিধায়কদের মতে, এটি আদিবাসী ও সংখ্যালঘুদের ধর্মীয় ও সামাজিক স্বকীয়তার পরিপন্থী। যদিও বিজেপির দাবি, সামাজিক সৌহার্দ্য (Social Harmony) বজায় রাখা এবং লিঙ্গবৈষম্য দূর করতেই এই ‘এক রাষ্ট্র, এক বিধান’ নীতি কার্যকর করা হচ্ছে। তফসিলি জাতি ও জনজাতিদের (SC/ST) অবশ্য এই বিলের কিছু নির্দিষ্ট ধারা থেকে ছাড় দেওয়া হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement