ভাইরাল খবর
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল ভাঙার অভিযোগ! তৃণমূল সরকারকে কড়া ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী
ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে নজিরবিহীন সাংবিধানিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, রাষ্ট্রপতির প্রোটোকল (Protocol) রক্ষা করেনি রাজ্য প্রশাসন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) আজ, রবিবার বিকেল ৫টার মধ্যে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।
শনিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে (International Santal Conference) যোগ দেন রাষ্ট্রপতি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি আক্ষেপের সুরে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো, হয়তো কোনো কারণে উনি রুষ্ট (Annoyed) হয়েছেন।” অনুষ্ঠানের জায়গা ছোট হওয়া এবং জনসমাগম কম হওয়া নিয়েও তিনি প্রশাসনিক বাধার ইঙ্গিত দেন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এটি লজ্জাজনক এবং অভূতপূর্ব (Unprecedented)। তৃণমূল সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অভিযোগ করেছেন যে, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।
This is shameful and unprecedented. Everyone who believes in democracy and the empowerment of tribal communities is disheartened.
The pain and anguish expressed by Rashtrapati Ji, who herself hails from a tribal community, has caused immense sadness in the minds of the people… https://t.co/XGzwMCMFrT
— Narendra Modi (@narendramodi) March 7, 2026
অন্যদিকে, কলকাতার মেট্রো চ্যানেলের ধরনামঞ্চ (Demonstration Stage) থেকে কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, এটি কোনো সরকারি অনুষ্ঠান ছিল না এবং রাষ্ট্রপতির সফর সম্পর্কে তাঁকে অন্ধকারে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীর পাল্টা অভিযোগ, “রাষ্ট্রপতির মতো শ্রদ্ধেয় মানুষকে দিয়েও বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সাফ জানিয়েছেন, বাংলা সমস্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাই লড়ছে। সব মিলিয়ে, রাষ্ট্রপতির সফর ঘিরে কেন্দ্র-রাজ্য সম্পর্ক এখন তলানিতে।
