সংসদে অভিষেক বনাম নির্মলা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত GST বিতর্ক
Connect with us

ভাইরাল খবর

সংসদে অভিষেক বনাম নির্মলা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত GST বিতর্ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সংসদে ‘ট্রিপল ট্যাক্স ট্র্যাপ’ (Triple Tax Trap) নিয়ে উত্তাপ দেখা দিয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) কমেডিয়ান বীর দাসের ‘দুই ভারত’ শব্দবন্ধ তুলে ধরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ট্যাক্স চক্রের (Tax Cycle) কটাক্ষ করেন। তাঁর বক্তব্যে বলা হয়, একটি শিশু জন্মালে দুধের জন্যও কর দিতে হয়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Finance Minister Nirmala Sitharaman) এই দাবিকে খারিজ করে জানান, তাজা দুধে কোনও GST নেই। অভিষেক পাল্টা জানান, যেসব পরিবার গুঁড়ো দুধ কিনতে বাধ্য, তার উপর ৫% GST।

Advertisement
ads ads

শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ পণ্যের (Stationery) উপর GST-র বাস্তবতাও তুলে ধরা হয়। মৃত্যু পরেও করের অভিযোগ নস্যাৎ করে নির্মলা বলেন, ‘ধূপকাঠিতে GST নেই’। অভিষেক পাল্টা লিখেছেন, মোমবাতিতে ৫% GST, অর্থাৎ ‘নিউ ইন্ডিয়া’-তে শোকের মূল্যও করের মধ্যে।

অন্তিমে অভিষেক বলেন, কেন্দ্রের আইন ও সাধারণ মানুষের বাজারের পার্থক্য বোঝা জরুরি। বাংলার বঞ্চনা (Deprivation) ও সরকারি যোজনার (MGNREGA, PMAY, PMGSY, JJM) বকেয়া দাবির কথাও তিনি স্মরণ করান।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads