বিনোদন
বিদেশের মঞ্চে কিং খানকে ‘কাকু’ সম্বোধন! অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষুব্ধ অনুরাগীরা
ডিজিটাল ডেস্কঃ বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)—অনুরাগীদের কাছে তিনি আজও চিরযুবা, বয়স শুধুই একটি সংখ্যা। প্রেম, রোম্যান্স আর ক্যারিশমার প্রতীক সেই কিং খানকে (King Khan) যদি কেউ ‘কাকু’ বলে সম্বোধন করেন, তবে বিতর্ক হওয়াই স্বাভাবিক। সম্প্রতি বিদেশের মাটিতে ঠিক এমনই এক ঘটনায় তোলপাড় নেটদুনিয়া।
সৌদি আরবের রিয়াধে (Riyadh) আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান। সেখানে তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করতে দেখা যায় মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলকে (Amina Khalil)। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছিলেন তুরস্কের অভিনেত্রী হান্দে এরচেল (Hande Erçel)। পাপারাজ্জিদের তোলা সেই ভিডিও মুহূর্তে ভাইরাল (Viral Video) হয়ে যায়।
প্রথমে অনেকেই ভেবেছিলেন, হান্দে শাহরুখের অনুরাগী এবং তাঁকে ভিডিও করছিলেন। কিন্তু সেই ধারণা ভেঙে নিজেই সোশাল মিডিয়ায় (Social Media Post) মুখ খোলেন তুরস্কের অভিনেত্রী। তিনি জানান, শাহরুখকে তিনি চেনেন না, এমনকি তাঁর ভক্তও নন। তাঁর দাবি, তিনি শুধু তাঁর বন্ধু আমিনা খলিলকেই ক্যামেরাবন্দি করছিলেন। ওই পোস্টেই বিতর্কের সূত্রপাত করে হান্দে লেখেন, “কে এই কাকুটা?”
এই মন্তব্যেই ক্ষোভে ফেটে পড়েন শাহরুখ অনুরাগীরা। নেটপাড়ায় (Netizens Reaction) শুরু হয় কড়া সমালোচনা। কিং খানের প্রতি এমন মন্তব্যকে ‘অপমান’ বলে মনে করছেন ভক্তরা।
