ভাইরাল খবর
উত্তরবঙ্গ-কলকাতা ভলভো স্লিপার, চূড়ান্ত ভাড়া শীঘ্রই ঘোষণা
ডিজিটাল ডেস্কঃপশ্চিমবঙ্গের (West Bengal) বাস পরিবহণে নতুন সুবিধা। উত্তরবঙ্গ (North Bengal) পেল ছ’টি অত্যাধুনিক ভলভো স্লিপার (Volvo Sleeper) বাস, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (SBSTC) পেল ১৩টি সিএনজি (CNG) বাস, আর কলকাতা মহানগর (Kolkata Metropolitan) পেল ১৮টি এসি মিডি (AC Midi) বাস।
নবান্ন (Nabanna) সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের ভলভো স্লিপার বাস প্রকল্পে খরচ হয়েছে ১১.৩৬ কোটি টাকা। দক্ষিণবঙ্গের ১৩টি সিএনজি বাসের জন্য ব্যয় হয়েছে ৫.২ কোটি টাকা, এবং কলকাতার এসি মিডি বাসে ব্যয় হয়েছে ৫.৫ কোটি টাকা।
উত্তরবঙ্গের নতুন ভলভো স্লিপার বাস:
-
একটি বাস চলবে আলিপুরদুয়ার (Alipurduar) থেকে কলকাতা (Kolkata) হয়ে দিঘা (Digha) পর্যন্ত।
-
আরেকটি বাস কোচবিহার (Cooch Behar) থেকে কলকাতা হয়ে দিঘায়।
-
চারটি বাস চালু হবে শিলিগুড়ি (Siliguri) ও দিঘার মধ্যে, কলকাতা হয়ে।
SBSTC সিএনজি বাসের নতুন রুট:
-
দুর্গাপুর (Durgapur)–বহরমপুর (Baharampur) ২টি
-
দুর্গাপুর–কলকাতা ২টি
-
বর্ধমান (Bardhaman)–কলকাতা ২টি
-
বর্ধমান–করুণাময়ী ১টি
-
বর্ধমান–কৃষ্ণনগর (Krishnanagar) ১টি
-
আসানসোল (Asansol)–কৃষ্ণনগর ১টি
-
আরামবাগ (Arambag)–কলকাতা ১টি
-
আরামবাগ–তারাপীঠ ১টি
-
বাঁকুড়া (Bankura)–সিউড়ি (Siuri) ১টি
-
দুর্গাপুর–ঝাড়গ্রাম (Jhargram) ১টি
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, ভলভো স্লিপার বাসের ভাড়া ও চূড়ান্ত রুট শীঘ্রই ঘোষণা করা হবে।
