ভাইরাল খবর
সংসদের মধ্যে হঠাৎ নাচ, নিউজ়িল্যান্ডের সাংসদের ভিডিয়ো ভাইরাল
ডিজিটাল ডেস্কঃ নিউজ়িল্যান্ডের (New Zealand) সংসদ ভবনে ঘটল এক অভিনব ও চাঞ্চল্যকর ঘটনা। অধিবেশনের মাঝেই হঠাৎ এক সাংসদ মেতে উঠলেন হাকা নাচে (Haka Dance)। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা ভাইরাল (Viral) হয়ে যায় বিশ্বজুড়ে।
ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাওরি পার্টির (Maori Party) সাংসদ ওরিনি কাইপারা (Orini Kaipara)। কোনও পূর্বঘোষণা বা অনুমতি ছাড়াই সংসদের মধ্যেই তিনি হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাকা নাচ শুরু করে দেন। এই আচরণে আশ্চর্য হয়ে যান সংসদ সদস্যরা।
Unplanned haka halts New Zealand Parliament
NZ Parliament was briefly suspended after newly elected PM Te Pati Māori’s Oriini Kaipara finished her speech… triggering an unplanned haka in the chamber
Speaker Gerry Brownlee said, “The guarantee was that would not be taking… pic.twitter.com/7NBGxpOjXy
— Nabila Jamal (@nabilajamal_) October 10, 2025
ভিডিয়োতে দেখা যায়, ওরিনি কাইপারা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং পরপর কয়েক সেকেন্ড ধরে ঐতিহ্যবাহী মাওরি হাকা নাচ পরিবেশন করেন। তবে এই আচরণকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে চিহ্নিত করে তাঁকে সংসদ থেকে বরখাস্ত (Suspended) করা হয়।
প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও নিউজ়িল্যান্ডের সংসদ ভবনে এক সাংসদকে হাকা নাচ করতে দেখা গিয়েছিল। সেই ভিডিয়ো-ও আগেরবার ভাইরাল হয়েছিল। এবার ফের সেই ঘটনার পুনরাবৃত্তি।
সংসদে এই হঠাৎ আচরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন সাংসদ তাঁর সাংস্কৃতিক ঐতিহ্য প্রকাশ করেছেন, কেউ আবার বলছেন সংসদের মতো গুরুতর জায়গায় এমন আচরণ শোভন নয়।
