ডাক পরিষেবায় প্রযুক্তির নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ সার্কেলে চালু হচ্ছে উন্নত APT সিস্টেম
Connect with us

ভাইরাল খবর

ডাক পরিষেবায় প্রযুক্তির নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ সার্কেলে চালু হচ্ছে উন্নত APT সিস্টেম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ডাক পরিষেবায় যুগান্তকারী পরিবর্তনের পথে হাঁটল ভারত সরকারের ডাক বিভাগ (India Post)। আগামী ১৫ জুলাই ও ৫ আগস্ট, ২০২৫-এ পশ্চিমবঙ্গ সার্কেলের সমস্ত ডাকঘরে চালু হচ্ছে আধুনিক ও উন্নত APT (Advanced Postal Technology) অ্যাপ্লিকেশন। এই নতুন সফটওয়্যার সিস্টেম চালুর মাধ্যমে পরিষেবার গতি ও স্বচ্ছতা আরও বাড়বে বলে আশা করছে প্রশাসন।

এই রূপান্তরের প্রস্তুতি হিসেবে ১৪ জুলাই ও ৪ আগস্ট—এই দুই দিন জনসাধারণের লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। ওই সময় চলবে ডেটা স্থানান্তর (data migration), সফটওয়্যার যাচাই এবং অন্যান্য কারিগরি কাজ। গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে, তাঁরা যেন ওই দিনগুলোতে ডাকঘরে এসে লেনদেন না করেন এবং আগেভাগেই প্রয়োজনীয় কাজ সেরে ফেলেন।

আরও পড়ুনঃ দ্বৈত জীবন ফাঁস! পরকীয়ায় মগ্ন স্বামীকে হাতেনাতে ধরে ফেললেন স্ত্রী

ডাক বিভাগ জানিয়েছে, নতুন APT সিস্টেম হবে আরও ব্যবহারবান্ধব (user-friendly) ও প্রযুক্তিনির্ভর। এটি ডাকঘরের কর্মীদের কাজের গতি বাড়াবে এবং সাধারণ নাগরিকদের জন্য পরিষেবার মান উন্নত করবে।

Advertisement
ads

পাশাপাশি বিভাগীয় বিবৃতিতে জানানো হয়েছে—
“আমরা চাই প্রযুক্তির মাধ্যমে ডাক পরিষেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলতে। এই আধুনিকীকরণ দেশের ডিজিটাল ভবিষ্যতের অংশ।”

এই উদ্যোগে পশ্চিমবঙ্গ সার্কেল প্রযুক্তিগত ক্ষেত্রে দেশের অন্য প্রান্তগুলির তুলনায় এক ধাপ এগিয়ে যাচ্ছে বলেই মত সংশ্লিষ্ট মহলের।

Continue Reading
Advertisement