ভাইরাল খবর
বেড়াতে নিয়ে যাওয়ার অছিলায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন, গ্রেফতার প্রতিবেশী!
ডিজিটাল ডেস্কঃ ত্রিপুরায় প্রতিবেশীর লালসার (lust) শিকার হলো মাত্র ১৪ মাস বয়সের এক শিশু। উত্তর ত্রিপুরার (North Tripura) পানিসাগর (PaniSagar) এলাকায় ১৪ মাস বয়সি ওই শিশুকে ধর্ষণের (rape) পর হত্যা (murder) করার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ইতিমধ্যেই অসমের (Assam) নীলামবাজার (Nilambazar) থেকে অভিযুক্তকে গ্রেপ্তার (arrest) করেছে পানিসাগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নৃশংস এই ঘটনাটি ঘটেছে শনিবার। পানিসাগর থানার অফিসার-ইন-চার্জ (Officer-in-Charge) সুমন্ত ভট্টাচার্য জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তার মায়ের কাছ থেকে নিয়ে গিয়েছিল। ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে এলাকার একটি ধানক্ষেতে (paddy field) পুঁতে ফেলা হয়। তিন ঘণ্টা পরেও শিশুটি বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন বাবা-মা। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ওই শিশুর খোঁজ শুরু করেন। সেই সময়, ধানক্ষেত থেকে উদ্ধার হয় শিশুটির নিথর (lifeless) দেহ।
ময়নাতদন্তের (post-mortem) পর শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত (investigation) শুরু হয়েছে এবং অভিযুক্তকে সোমবার আদালতে (court) পেশ করা হবে।


