Connect with us

ভাইরাল খবর

দিল্লিতে SIR বিরোধী আন্দোলন—তৃণমূলের ১০ সাংসদ নির্বাচনে কমিশনের সঙ্গে মুখোমুখি বৈঠকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ SIR বিরোধী আন্দোলনে (movement) এবার বাংলার সীমানা ছাড়িয়ে দিল্লির রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকালে দলীয় রাজ্যসভা নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)–এর নেতৃত্বে ১০ সদস্যের সাংসদীয় প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (Election Commission) দপ্তরে পৌঁছে জরুরি বৈঠকে যোগ দেন। কয়েকদিন আগেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘোষণা করেছিলেন, SIR বিরোধী আন্দোলনকে জাতীয়স্তরে নিয়ে যাওয়া হবে, সেই লক্ষ্যে দিল্লির কমিশন দপ্তরে ১০ সাংসদের একটি বিশেষ টিম পাঠানো হবে।

এই দলে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল ও সাকেত গোখলে সহ দশজন সাংসদ। প্রথমে নির্বাচন কমিশন জানায়, বৈঠকে মাত্র পাঁচজনকে প্রবেশাধিকার দেওয়া হবে। কিন্তু তৃণমূল স্পষ্ট জানিয়ে দেয়—সবাই-ই জনপ্রতিনিধি (public representatives), তাই ১০ জনই বৈঠকে যাবেন।

পরিস্থিতি উত্তপ্ত হয় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যম (social media)–এ চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, কমিশন যদি সত্যিই স্বচ্ছ (transparent) হয়, তবে ১০ সাংসদকে বৈঠকে অনুমতি দিতে সমস্যা কোথায়? এমনকি তিনি সেই বৈঠকের লাইভ টেলিকাস্ট (live telecast) দাবি করেন, যাতে সবকিছু জনসমক্ষে স্পষ্ট হয়। যদিও লাইভ টেলিকাস্টের দাবি কমিশন প্রত্যাখ্যান করে, তবে তৃণমূলের চাপের মুখে অবশেষে ১০ সাংসদকে বৈঠকের অনুমতি দিতে বাধ্য হয় কমিশন।

Advertisement
ads

SIR ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল–কমিশন সংঘাত নতুন মোড় নিয়েছে। তৃণমূলের দাবি, তাঁদের পাঁচ দফা প্রশ্নের স্পষ্ট জবাব দিতে হবে কমিশনকে। আর সেই দাবিকে সামনে রেখেই দিল্লির বুকে এই প্রতিবাদকে আরও জোরালো করেছে তৃণমূল কংগ্রেস।

Continue Reading
Advertisement