অনুমতি ছাড়াই কেটে ফেলা হল একাধিক গাছ, খবর পেয়ে গাছ কাটা বন্ধ করে দিল বনদফতর
Connect with us

মালদা

অনুমতি ছাড়াই কেটে ফেলা হল একাধিক গাছ, খবর পেয়ে গাছ কাটা বন্ধ করে দিল বনদফতর

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ২৭ ফেব্রুয়ারি : প্রশাসনের অনুমতি ছাড়াই বেআইনীভাবে একাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠলো এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারি এলাকায়। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড থেকে বারদুয়ারি যাওয়ার রাস্তার পাশেই রয়েছে ভোলানাথ আগরওয়াল নামে এক ব্যক্তির আমবাগান।

সেখানে প্রশাসনের অনুমতি ছাড়াই অসংখ্য গাছ কেটে ফেলে নির্মাণকাজ করছেন তার ছেলে নীরজ আগরওয়াল।কিন্তু বনদফতরের অনুমতি ছাড়াই প্রায় ৩০টি বড় গাছ কেটে ফেলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমী চন্দ্রনাথ রায় অভিযোগ করে বলেন, বৃক্ষরোপণের জন্য সরকার প্রচুর টাকা খরচ করছে। তারপরেও কীভাবে প্রকাশ্যে অবৈধভাবে গাছগুলি কেটে ফেলা হল তা ভাবতে অবাক লাগছে। এই ঘটনায় প্রশাসন ও বন দফতরের কাছে আইনমাফিক পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।অন্যদিকে হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র বলেন, ওই আমগাছগুলিভ অবৈধভাবে কাটা হহচ্ছিলো বলে জানতে পেরেছি। বিষয়টি প্রশাসনের পাশাপাশি বন দফতরকে জানানো হয়েছে। তারাই সব খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।অপরদিকে এদিন গাছ কাটার খবর পেয়েই এলাকায় যান বন দফতরের কর্মীরা। সব খতিয়ে দেখে তারা গাছ কাটা বন্ধ করে দেন। অশোক কুমার দাস নামে এক বন দফতরের কর্মী জানিয়েছেন, গাছ কাটার খবর ঘটনাস্থল সরেজমিনে দেখতে এসেছি। বন্ধ করে দেওয়া হয়েছে গাছকাটা।এবিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।যদিও এবিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে রাজী হননি নীরজ আগরওয়াল
বা তার পরিবারের সদস্যরা।