ইরানের প্রেসিডেন্টকে মোদির ফোন! ইদের শুভেচ্ছা জানিয়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী
Connect with us

দেশের খবর

ইরানের প্রেসিডেন্টকে মোদির ফোন! ইদের শুভেচ্ছা জানিয়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক কূটনীতিতে (International Diplomacy) ভারতের অবস্থান ফের সুসংহত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এই সংক্ষিপ্ত ফোনালাপে (Telephonic Conversation) প্রধানমন্ত্রী মোদি তাঁকে ইদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন। উৎসবের আবহে পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা (Stability) ও সমৃদ্ধি কামনা করেছেন দুই রাষ্ট্রনেতা।

প্রধানমন্ত্রী তাঁর এক্স (X) হ্যান্ডেলে জানিয়েছেন, “প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলে তাঁকে ইদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা করি এই উৎসবের মরসুম অঞ্চলে শান্তি বয়ে আনবে।” তবে শুধু শুভেচ্ছাই নয়, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে (War Situation) হরমুজ প্রণালী দিয়ে যাতে ভারতের পতাকাবাহী জাহাজগুলির গতিবিধি স্বাভাবিক (Normal Movement) থাকে, সেই বিষয়েও তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ২২ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন মোদি। এই ফোনালাপে প্রধানমন্ত্রী দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হামলার তীব্র নিন্দা (Condemnation) জানান, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং বৈশ্বিক তেল সরবরাহ শৃঙ্খলকে (Global Supply Chain) ব্যাহত করছে।

যুদ্ধের কঠিন সময়ে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপত্তা (Security) ও সুরক্ষা প্রদানে তেহরানের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর-সহ একাধিক উচ্চপদস্থ আমলা ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ক্রমাগত যোগাযোগ বজায় রাখায় ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। এর ফলে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বেশ কিছু জ্বালানিবাহী জাহাজ (Fuel Tankers) ভারতের বন্দরে পৌঁছতে পেরেছে, যা দেশের সম্ভাব্য জ্বালানি সংকট (Fuel Crisis) মোকাবিলায় সাহায্য করেছে।

Advertisement
ads

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী (Strait of Hormuz) পেরিয়ে এলপিজি (LPG) বোঝাই আরও দুটি ভারতের পতাকাবাহী ট্যাঙ্কার দেশে ফেরার পথে রয়েছে। এর আগে তিনটি জাহাজ সফলভাবে এই পথ অতিক্রম করেছে। বিশ্বের অন্যতম ব্যস্ততম এই জলপথ দিয়ে ভারতীয় জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোদি-মাসুদ এই আলাপচারিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Continue Reading
Advertisement