ধর্ম
পূজোর কাজে ব্যবহার দুধে থুতু, গ্রেফতার এক মুসলিম দুধ বিক্রেতা
ডিজিটাল ডেস্কঃ লখনউয়ের (Lucknow) গোমতীনগর (Gomtinagar) এলাকায় এক দুধ বিক্রেতার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গ্রাহকের বাড়িতে দুধ সরবরাহ করার আগে বালতিতে থুতু ফেলেন ওই ব্যক্তি। ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। অভিযুক্ত ব্যক্তির নাম পাপ্পু ওরফে মহম্মদ শরীফ (Mohammad Sharif)। পুলিশ সূত্রে খবর, ঘটনার ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
অভিযোগকারী লাভ শুক্লা (Luv Shukla) জানান, তিনি বাড়ির সিসিটিভি ক্যামেরায় দেখতে পান, এক ব্যক্তি দুধের পাত্র খুলে তাতে থুতু ফেলছেন এবং তারপর সেটি বাড়িতে সরবরাহ করছেন। ওই দুধ শুধুমাত্র রান্নার কাজে নয়, পূজার ব্যবহারেও নির্ধারিত ছিল বলে দাবি তাঁর।
আরও পড়ুনঃ বিয়ের পর জোর করে ধর্মান্তর, সোশ্যাল মিডিয়ার প্রেমে প্রতারণার অভিযোগ স্ত্রীর
শনিবার সকালে ভিডিও ফুটেজ দেখে লাভ শুক্লা গোমতীনগর থানায় (Gomtinagar Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। স্টেশন হাউস অফিসার ব্রিজেশ তিওয়ারি (Brijesh Tiwari) সংবাদমাধ্যমকে জানান, “অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Lucknow: Milk Vendor Spits Into Can Before Delivery; Arrested After CCTV Footage Goes Viral (Watch).
The man, who initially identified himself as “Pappu,” was confirmed by police to be Mohammad Sharif of Malhaur. pic.twitter.com/lFyz2Kv69M
— The Gorilla (News & Updates) (@iGorilla19) July 6, 2025
সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, মহম্মদ শরীফ রাস্তার ধারে দাঁড়িয়ে দুধের পাত্র খুলে তাতে থুতু ফেলছেন এবং ফের তা ঢাকনা দিয়ে বন্ধ করছেন। সেই দুধই পৌঁছে যাচ্ছিল বিভিন্ন গ্রাহকের কাছে। এই ঘটনার পর স্থানীয়রা ভীষণভাবে আতঙ্কিত। অনেকেই প্রশ্ন তুলেছেন, দীর্ঘদিন ধরে এই কাজ চলছিল কিনা, তা খতিয়ে দেখা উচিত।
উল্লেখ্য, ২০২3 সালে উত্তরপ্রদেশ সরকার খাদ্যদ্রব্যে থুতু বা প্রস্রাব মেশানোর অভিযোগে একাধিক কঠোর নির্দেশিকা জারি করেছিল। সাহারানপুরের (Saharanpur) এক হোটেলে রুটি তৈরির সময় থুতু ফেলার ভিডিও ভাইরাল হওয়ায় সেখানেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। লখনউয়ের এই ঘটনাও সেই তালিকাতেই নতুন করে আতঙ্ক ও বিতর্ক উসকে দিয়েছে।
