সিঙ্গুর থেকে মমতার বার্তা! কৃষি ও শিল্প একসাথে চলবে
Connect with us

ভাইরাল খবর

সিঙ্গুর থেকে মমতার বার্তা! কৃষি ও শিল্প একসাথে চলবে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সিঙ্গুর (Singur) থেকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, কৃষি (Agriculture) চলবে, শিল্প (Industry) চলবে, জমি কারও দখলে নয়। রতনপুরের ইন্দ্রখালির মাঠে সরকারি সভা থেকে মমতা ঘোষণা করেন, ৮ একর জমিতে ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক (Agro Industrial Park)। ২৮টি প্লটের মধ্যে ইতিমধ্যেই ২৫টি বরাদ্দ হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরে ৭৭ একর প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্কে অ্যামাজন (Amazon) ও ফ্লিপকার্ট (Flipkart) ওয়্যারহাউস তৈরি করবে, যা হাজারো কর্মসংস্থান (Employment) তৈরি করবে। তিনি মোদীকে (Modi) নিশানা করে বলেন, ‘বাংলায় জুমলা নয়, কাজে বিশ্বাসযোগ্যতা’।

এদিন সিঙ্গুর মঞ্চ থেকে রাজ্যের ২০ লক্ষ উপভোক্তাকে ‘বাংলার বাড়ি (Grameen)-২’ প্রকল্পের প্রথম কিস্তি পাঠানো হয়। এছাড়া ১০৭৭টি প্রকল্প উদ্বোধন (Project Inauguration) ও ৬১৬ প্রকল্পের শিলান্যাস (Foundation Laying) করা হয়। মমতা জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) কাজও শুরু হয়েছে।

Continue Reading
Advertisement