কালীগঞ্জে ভোটগণনা: তৃণমূলের দিকে হাওয়া, পিছিয়ে বিজেপি
Connect with us

ভোটের খবর

কালীগঞ্জে ভোটগণনা: তৃণমূলের দিকে হাওয়া, পিছিয়ে বিজেপি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কালীগঞ্জ (Kaliganj) বিধানসভার উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে সোমবার সকাল ৮টা থেকে। সকাল থেকেই উত্তেজনায় ফুটছে পানিঘাটা হাইস্কুল (Panighata High School) গণনা কেন্দ্র। গণনার শুরুর পরেই খাম ভোট বা পোস্টাল ব্যালট (Postal Ballot) গণনা হয়। সেই প্রথম পর্বেই এগিয়ে যান তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী আলিফা আহমেদ (Alifa Ahmed)। অন্যদিকে বিজেপি (BJP) প্রার্থী আশিস ঘোষ (Ashis Ghosh) প্রাথমিকভাবে কিছুটা পিছিয়ে পড়েন।

এদিন সকাল থেকে একে একে রাউন্ড ধরে ভোটগণনা চলেছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আলিফা আহমেদ ক্রমশই এগিয়ে যাচ্ছেন। মোট ২৩ রাউন্ডে গণনা সম্পূর্ণ হবে। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, সম্ভবত দুপুরের মধ্যেই সম্পূর্ণ ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ ইরান-ইজরায়েল সংঘাতে সরাসরি যুক্ত আমেরিকা, হাই অ্যালার্ট নিউ ইয়র্ক-ওয়াশিংটনে

প্রসঙ্গত, প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ (Nasiruddin Ahmed)-এর মৃত্যুতে এই উপনির্বাচন হচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রয়াত বিধায়কের কন্যা আলিফাকে প্রার্থী করে ভোটের ময়দানে নামায়। রাজনৈতিক মহলের মতে, এই উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী বিজেপির কাছে এটি এক বড় পরীক্ষা।

Advertisement
ads

সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা ছিল গণনা কেন্দ্র। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগণনার কাজ। শেষ পর্যন্ত ফলাফল কোনদিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যের রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement