শপথ নিয়েই কাজে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

রাজ্যের খবর

শপথ নিয়েই কাজে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ মে : তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই পুরোদমে কাজে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা প্রতিরোধে জোর দিয়ে বুধবার সচিবদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে করোনা রোধে বেশকিছু বিধি আরোপ করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানিয়েছেন,৫০ জনের বেশি কোনওরকম জমায়েত নিষিদ্ধ। পাশাপাশি এরজন্যেও প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। এছাড়াও কাল থেকে সব লোকাল ট্রেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহণের বাস ও মেট্রো। সেই সঙ্গে বিমানে আসা-যাওয়া করতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট থাকতে হবে যাত্রীদের। অন্যদিকে বেসরকারি ক্ষেত্রেও ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করাতে হবে। স্বর্ণকারদের ক্ষেত্রে গয়নার দোকান বেলা ১২ থেকে দুপুর ৩ পর্যন্ত খোলা থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Continue Reading
Advertisement ads