তৃতীয়বারের জন্য বুধবার শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চলছে প্রস্তুতি
Connect with us

রাজ্যের খবর

তৃতীয়বারের জন্য বুধবার শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চলছে প্রস্তুতি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ মে : বিজেপিকে গোহারা হারিয়ে ডাবল ইঞ্জিনকে তুড়ি মেরে তৃতীয়বারের জন্য বাংলার তখতে বসতে চলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ র মানুষের রায় নিয়ে বুধবারই রাজভবনে শপথ নিচ্ছেন তিনি। তবে কোভিডের জন্য রাজকীয় অনুষ্ঠানের বদলে শপথ গ্রহণ অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। উপস্থিত থাকবেন হাতে গোনা কিছু অতিথিগণ।

তবে বাকি মন্ত্রিসভার শপথ হতে পারে রবিবার, ৯ মে। তার আগে ৬ ও ৭ মে নব-নির্বাচিতদের বিধায়ক পদে শপথগ্রহণ। উল্লেখ্য রবিবার ফল ঘোষণার পর সোমবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন তৃণমূল নেত্রী। সেখানেই তিনি প্রথামাফিক দ্বিতীয় দফার সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপালের হাতে পদত্যাগপত্র জমা দেন। তবে বিশেষ সূত্রে খবর, গত সরকারের উল্লেখযোগ্য বড় মাপের যে সব মন্ত্রী জিতেছেন তাঁদের সকলকেই রাখা হবে। মহিলা মন্ত্রীর সংখ্যা কিছুটা বাড়তে পারে। আর তরুণ বিধায়কদের জায়গা হতে পারে আগামী মন্ত্রিসভায়। বিধায়ক পদে শপথ হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তালিকা চূড়ান্ত করবেন বলে জানা গেছে। এ দিন দলের নব-নির্বাচিত বিধায়কদের বৈঠকে সরকার গঠনের দলীয় প্রস্তুতি শুরু করে আলোচনা করেছে তৃণমূল। সেখানে আনুষ্ঠানিক ভাবে পরিষদীয় নেতা মনোনীত হওয়ার পর দলের বিজয়ী প্রার্থীদের আশু করণীয় ব্যাখ্যা করেন মমতা। নিজেদের এলাকায় শান্তি বজায় রেখে করোনা আক্রান্তদের পাশে থাকতে বলেছেন তৃণমূল নেত্রী।

Continue Reading
Advertisement