রাজনীতি
মালদহে বিচারক বন্দি কাণ্ডে পুলিশের বড় অ্যাকশন! মোথাবাড়ির আইএসএফ প্রার্থীসহ গ্রেপ্তার ১৯
ডিজিটাল ডেস্কঃ মালদহের (Malda) মোথাবাড়িতে বিচারকদের (Judges) আটকে রাখার নেপথ্যে আইএসএফ-এর হাত থাকার অভিযোগ উঠল। এই ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছেন মোথাবাড়ির আইএসএফ প্রার্থী (ISF Candidate) শাহজাহান আলি কাদেরি। তাঁর সঙ্গে আরও ১৮ জনকে গ্রেপ্তার (Arrested) করেছে পুলিশ। মূলত এই ঘটনার পরেই মালদহের কালিয়াচক এলাকায় শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়।
ভোটার তালিকায় (Voter List) নাম না ওঠায় বুধবার সকাল থেকেই কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসের (BDO Office) সামনে স্থানীয় মানুষের ক্ষোভ বাড়তে শুরু করেছিল। বেলা বাড়ার সাথে সাথে সেই বিক্ষোভ চরম রূপ নেয়। অভিযোগ, এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের কাজে আসা সাতজন জুডিশিয়াল অফিসারকে (Judicial Officers) দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয়। আটকে পড়া বিচারকদের মধ্যে ৩ জন মহিলাও ছিলেন। রাতদুপুরে এলাকা অগ্নিগর্ভ (Volatile) হয়ে উঠলে শেষমেশ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৭ ঘণ্টা পর তাঁদের উদ্ধার (Rescue) করে।
এই নজিরবিহীন ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সর্বোচ্চ আদালত এই ঘটনায় নির্বাচন কমিশন (Election Commission) এবং রাজ্য প্রশাসনকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছে। একইসঙ্গে রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary), ডিজিপি (DGP) এবং মালদহের পুলিশ সুপারকে (SP) শোকজ করা হয়েছে।
অন্যদিকে, এই ঘটনার রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘির এক জনসভা থেকে তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে বলেন, “পুরোটাই অমিত শাহ করিয়েছেন, এটা বিজেপির গেম প্ল্যান (Game Plan)।” কমিশন কার্যত রাজ্যে রাষ্ট্রপতি শাসন (President’s Rule) চালাচ্ছে বলেও ক্ষোভ উগড়ে দেন তিনি। আপাতত শাহজাহান আলি কাদেরিসহ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ।


