পঁচিশ বছর পর আবার একসঙ্গে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও সঞ্জয় কপূরকে
Connect with us

বিনোদন

পঁচিশ বছর পর আবার একসঙ্গে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও সঞ্জয় কপূরকে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৪ নভেম্বর : আড়াই দশক পরে ফের একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও সঞ্জয় কপূরকে।নব্বইয়ের দশকে সঞ্জয় কপূরের দ্বিতীয় ছবি ‘রাজা’ ছিল মাধুরী দীক্ষিতের সঙ্গে। যা তার কেরিয়ারের অন্যতম মাইলফলক। পরবর্তী কালে ছবি ও টেলিভিশন কিংবা হালআমলে ওটিটি প্লাটফর্মে কাজ করলেও রাজা ছবির মত সাফল্য পাননি।

দীর্ঘ আড়াই দশক পরে নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করতে দেখা যাবে সঞ্জয় কপূরকে। কর্ণ জোহর প্রযোজিত
এবং শ্রী রাও পরিচালিত এই সিরিজে মাধুরী, এক সুপারস্টারের চরিত্রে। সাসপেন্স ড্রামা এই সিরিজে অন্যতম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় কপূরকে।আপাতত সিরিজ়ের নাম রাখা হয়েছে ‘অ্যাকট্রেস’। জুটি হিসেবে তাঁদের দেখা যাবে কি না, তা এখনও জানা যায়নি। তবে তাদের জুটি ফের নব্বই দশকের ম্যাজিক ফুটিয়ে তুলতে পারে কিনা সেটাই দেখার।

Continue Reading
Advertisement