খেলার মাঝেই থমকে গেল জীবন, হৃদরোগে মৃত্যু রনজি ক্রিকেটারের
Connect with us

খেলার খবর

খেলার মাঝেই থমকে গেল জীবন, হৃদরোগে মৃত্যু রনজি ক্রিকেটারের

Dipa Chakraborty

Published

on

Digital Desk: ম্যাচ খেলেই কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মিজোরামের অভিজ্ঞ ক্রিকেটার কে লালরেমরুয়াতা (K Lalremruata)। বৃহস্পতিবার আইজলে একটি ম্যাচে (Match) খেলতে নেমে আচমকাই মাঠে লুটিয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হৃদরোগে (Cardiac Arrest) আক্রান্ত হন লালরেমরুয়াতা। দ্রুত হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মাত্র ৩৮ বছর বয়সে থেমে গেল তাঁর জীবন।

নিজের রাজ্য দলের হয়ে তিনি দু’বার রনজি ট্রফি (Ranji Trophy) খেলেছেন। পাশাপাশি সাতবার প্রতিনিধিত্ব করেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy)। দীর্ঘদিন ধরে মিজোরাম ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তিনি। স্থানীয় ক্লাব ক্রিকেটেও (Local Club Cricket) গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

খেলার পাশাপাশি ভবিষ্যতের ক্রিকেটার তৈরি করতেও সক্রিয় ছিলেন লালরেমরুয়াতা। জীবনের শেষ দিন পর্যন্ত খালেদ মেমোরিয়াল দ্বিতীয় ডিভিশনের (Second Division) স্ক্রিনিং টুর্নামেন্টে অংশ নেন। ভেঙ্ঘনুআই রেডার্স ক্লাবের (Venghnuai Raiders Club) হয়ে খেলছিলেন শেষ ম্যাচ।

Advertisement
ads

তাঁর মৃত্যুতে মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (Mizoram Cricket Association) শোকপ্রকাশ করেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মাঠে খেলতে খেলতেই হৃদরোগে ক্রিকেটারদের মৃত্যুর ঘটনা ক্রমেই বাড়ছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করছে।

Continue Reading
Advertisement