রাজ্যের খবর
ইভটিজারদের হাত থেকে বাঁচতে মৃত্যু তরুণীর, জখম আরও ২
ইভটিজারদের হাত থেকে বাঁচতে প্রাণ খোয়াতে হল তরুণীকে। রবিবার গভীর রাতে দুর্গাপুরের পানাগাড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু তরুণীর। ঘটনায় গুরুতর আহত আরও ২ জন। আহতরা চিকিৎসাধীন হাসপাতালে।
হুগলির চুঁচুড়ার বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়, বয়স ২৭ বছর। এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী ছিলেন। রবিবার গভীর রাতে রাতে চন্দননগর থেকে একটি চার চাকার গাড়ি করে সুতন্দ্রা সহ পাঁচজন বিহারের গয়ার দিকে রওনা দেন। সেখানেই একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু পথে যে এমন এক বিপদ ছিল সেটা হয়তো আগে কেও টের পায়নি।
জানা গিয়েছে, ওই রাতে একটি সাদা রংয়ের গাড়ি পিছু নেয় সুতন্দ্রার গাড়িকে । ঘটনা মাঝরাতে পশ্চিম বর্ধমানের বুদবুদের ১৯ নং জাতীয় সড়কের পাশে এক পেট্রল পাম্পে তেল ভরানোর জন্য থামে গাড়িটি। তেল ভরার পর আবার গাড়িটি জাতীয় সড়ক ধরে পানাগড়ের দিকে চলতে শুরু করে। ঠিক তখনি ঘটে দুর্ঘটনা বলে খবর।
আরও পড়ুন – ডাইনি অপবাদে গৃহবধূকে মার! প্রায় ৫০০ জন মিলে আক্রমণ মহিলার পরিবারে
জানা যাচ্ছে, প্রথমে সুতন্দ্রার গাড়িকে ধাওয়া করতে থাকে গাড়িটি। এরপর অনেক বাজে ভাষায় এমনকি খারাপ খারাপ কথা বলা হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে। ওই গাড়িতে ছিল ৫জন যুবক। এরপর সুতন্দ্রার গাড়িতে এসে ধাক্কা মারে গাড়িটি। তারপর তারা থানায় অভিযোগ জানাতে গেলে আরও একবার ধাক্কা মারে ওই গাড়ি। তখনই সুতন্দ্রাদের গাড়ি পাল্টি খেয়ে যায়। তারপর অভিযুক্তরা গাড়ি ওই অবস্থাতেই রেখে পালিয়ে যায় বলে খবর।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ গিয়ে সুতন্দ্রার দেহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আহতরা ভর্তি হাসপাতালে। তাদের চিকিৎসা চলছে। পাশাপাশি ঘটনাস্থলে থাকা দুটি গাড়িকে আটক করেছে পুলিশ। সোমবার মৃতদেহের ময়নাতদন্ত চলছে মহকুমা হাসপাতালে। অন্যদিকে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন – জমি নিয়ে বিবাদ! দুপক্ষের গন্ডগোলে তুলকালাম, পুলিশের দ্বারস্থ
