২০০২ সালের ভোটার লিস্টে আপনার নাম আছে? SIR প্রক্রিয়ায় কীভাবে যাচাই করবেন জেনে নিন
Connect with us

ভাইরাল খবর

২০০২ সালের ভোটার লিস্টে আপনার নাম আছে? SIR প্রক্রিয়ায় কীভাবে যাচাই করবেন জেনে নিন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ SIR (Special Identification Review) — এই তিন অক্ষর এখন রাজ্যের (State) সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু। চায়ের দোকান থেকে শুরু করে অফিস, সবার মুখে একটাই প্রশ্ন — ২০০২ সালের ভোটার লিস্টে (Voter List) আমার নাম আছে তো? আর যদি না থাকে, তাহলে কী হবে?

নির্বাচন কমিশন (Election Commission of India – ECI) ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে (Website) ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই সময়ের বিধানসভা (Assembly Constituency) অনুযায়ী আলাদা আলাদা করে এই তালিকা দেখা যাচ্ছে। ভোটাররা নিজেদের কেন্দ্রের (Polling Station) নাম মিলিয়ে বাড়িতে বসেই অনলাইনে (Online) দেখে নিতে পারবেন তাঁদের নাম ওই তালিকায় আছে কি না।

কমিশনের নিয়ম অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকায় পরিবারের (Family) কারও নাম না থাকা এবং দেশের নাগরিকত্ব (Citizenship) প্রমাণ করতে ব্যর্থ হলে সেই ব্যক্তির নাম বাদ পড়তে পারে। এছাড়াও মৃত (Deceased) ও অবৈধ ভোটারদের (Invalid Voters) নামও বাদ দেওয়া হবে।

যদি কোনও ভোটারের নামে দুটি EPIC (Elector Photo Identity Card) নম্বর থাকে, তবে একটি জায়গা থেকে নাম মুছে দেওয়া হবে। কমিশনের যুক্তি, ভুয়ো ভোটাররা (Fake Voters) নকল নথি (Documents) বানালেও, ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম মিলিয়ে প্রমাণ দেখানো সম্ভব নয়।

Advertisement
ads

SIR প্রক্রিয়া (SIR Process) শেষ হওয়ার এক মাস পর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা (Draft Voter List)। কোনও ভুল বা অসঙ্গতি থাকলে (Objection/Correction) ভোটাররা তা জানাতে পারবেন, কমিশন তা খতিয়ে দেখবে।

SIR শেষ হওয়ার পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে যারা SIR-এ অংশ নেবেন না, তাঁদের নাম নতুন তালিকা থেকে বাদ যেতে পারে বলে কমিশন জানিয়েছে।

২০০২ সালে এ রাজ্যে ভোটার ছিল প্রায় ৪.৫৮ কোটি (4.58 Crore)। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭.৬৫ কোটি (7.65 Crore)। এই দুই তালিকার ভিত্তিতে চলছে ভোটার ম্যাপিং (Voter Mapping) প্রক্রিয়া। যে সব ভোটারের নাম ২০০২ ও ২০২৫ — দুই তালিকাতেই রয়েছে, তাঁদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ নেই বলে জানিয়েছে কমিশন। এঁদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও আলাদা নথি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না।

Advertisement
ads

নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন (Voter Roll Revision) করা হয়। নতুন নাম যোগ হয়, আবার মৃত বা ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া হয়। তবে এবার কমিশন আরও নিখুঁতভাবে (Accurate Verification) সংশোধনের কাজ শুরু করেছে, যাতে কোনও ভুল না থাকে।

বিহারের (Bihar) মতোই এবার পশ্চিমবঙ্গেও (West Bengal) একই নিয়ম কার্যকর হচ্ছে। তাই ২০০২ সালের ভোটার লিস্ট দেখে নেওয়া এখনই জরুরি।

Continue Reading
Advertisement