নন্দীগ্রামের বদলা কি ভবানীপুরে? পাঁচ বছর পর মমতার ডেরায় চ্যালেঞ্জার শুভেন্দু
Connect with us

ভাইরাল খবর

নন্দীগ্রামের বদলা কি ভবানীপুরে? পাঁচ বছর পর মমতার ডেরায় চ্যালেঞ্জার শুভেন্দু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাঁচ বছর আগে নন্দীগ্রামের (Nandigram) মাটিতে যে মেগা ডুয়েল (Mega Duel) দেখেছিল বাংলা, ২০২৬-এর নির্বাচনে সেই একই লড়াইয়ের সাক্ষী হতে চলেছে ভবানীপুর। একজন ভবানীপুরের মেয়ে, অন্যজন পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র। একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ছেড়ে শুভেন্দুর গড়ে চ্যালেঞ্জ জানাতে গিয়েছিলেন। এবার উল্টো চিত্র; শুভেন্দু অধিকারী এসেছেন মমতার খাসতালুক ভবানীপুরে (Bhabanipur) চ্যালেঞ্জ জানাতে। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর এই কেন্দ্রটি এখন রাজ্যের সবথেকে আকর্ষণীয় আসনে পরিণত হয়েছে।

২০২১-এর নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে পরাজিত করেছিলেন। সেই হারের পর থেকেই শুভেন্দু বারবার খোঁচা দিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে। এবার লড়াই সরাসরি মমতার নিজের এলাকায়। রাজনৈতিক বিশ্লেষকরা (Political Analysts) এই লড়াইকে ঘিরে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন। ২০১১ সালে উপনির্বাচনে ৫৪ হাজার ভোটে জেতা থেকে শুরু করে ২০২১-এর উপনির্বাচনে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ৫৮,৮৩৫ ভোটে হারানো— ভবানীপুর সবসময় মমতার পাশেই থেকেছে। তবে এবার প্রতিপক্ষ খোদ শুভেন্দু অধিকারী, যিনি নিজেই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর গড়েই হারাবেন।

অন্যদিকে, ভোটার তালিকা (Voter list) থেকে প্রায় ৪৮ হাজার নাম বাদ পড়া নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন মমতা। তবে তাঁর স্পষ্ট বার্তা, “একটা ভোটে হলেও আমিই জিতব।” তিনি আরও যোগ করেন যে তিনি ৩৬৫ দিনই ভবানীপুরের মানুষের সঙ্গে থাকেন। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় (Second phase) এই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ৪ মে ফলাফল (Result) ঘোষণার পর পরিষ্কার হবে, ভবানীপুর তাঁর নিজের মেয়েকেই বেছে নিল নাকি মেদিনীপুরের ভূমিপুত্র কোনও বড়সড় ওলটপালট ঘটালেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement